শিরোনাম
◈ মার্কিন অবরোধে উত্তপ্ত বিশ্ববাজার, তেলের দাম ৮% বেড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ ◈ ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ◈ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে ◈ মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন ◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২২ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]কলাপাড়ায় টিয়াখালী ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত

উত্তম কুমার: [২]টিয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান শিমুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার  স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব আবু জাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়।

[৩]প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চেয়ারম্যান মশিউর রহমান শিমু কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী। তাই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী ইউপি চেয়ারম্যানকে তার পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়।

[৪]উল্লেখ গত ২৯ নভেম্বর বিকালে ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করে মুক্তিযোদ্ধা শাহআলমের ঘরে প্রবেশ করে চেয়ারম্যান শিমুর নেতৃত্বে তার উপর অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। এতে শাহআলমের হাত এবং পা ভেঙ্গে যায়। এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় মুক্তিযোদ্ধা শাহআলমের স্ত্রী আকলিমা বেগম বাদী হয়ে ১১ জনকে আসামী করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ রাতেই চাকামাইয়া এলাকায় অভিযান চালিয়ে চেয়ারম্যান শিমু ও তার স্ত্রী এলিজাসহ ৫ জনকে গ্রেফতার করে।   সম্পাদনা:অনন্যা অফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়