শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৪৪ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাজ্যফেরত আরও ৮৪ জনসহ কোয়ারেন্টাইনে ৫,৩৮৬

ডেস্ক নিউজ: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৩৪টি ফ্লাইটে দেশে আসা (৪ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ৫ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত) পাঁচ হাজার ৩৮৬ জনকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা নাজিবুল হক এ তথ্য জানান। জাগো নিউজ

তাদের মধ্যে যুক্তরাজ্যফেরত ৮৪ জনকে সরকার নির্ধারিত আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এবং বাকিদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

এ নিয়ে গত চলতি বছরের প্রথম দিন থেকে এখন পর্যন্ত যুক্তরাজ্য থেকে আসা মোট এক হাজার ২৯৫ জনকে আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে পাঠানো হলো।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দোহা থেকে আসা কিউআর-৮৪ ফ্লাইটের পাঁচজনকে, ইস্তাম্বুল থেকে আসা টিকে ৭১২ ফ্লাইটের ১১ জনকে, দোহা থেকে আসা কিউআর ৬৪০ ফ্লাইটের ছয়জনকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি ২০২) ফ্লাইটের ৪৫ জনকে এবং ইতিহাদ এয়ারের ইওয়াই-২০৪ ফ্লাইটে আসা ১৭ জনকে প্রথমে আঁশকোনা হজ ক্যাম্পের সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে নেয়া হয়। সেখান থেকে তাদের পছন্দ অনুযায়ী সরকার নির্ধারিত আবাসিক হোটেলগুলোতে সাতদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

এছাড়া, বিমানবন্দর থেকে পাঁচ হাজার ৩০২ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ