শিরোনাম
◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার ◈ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন মানবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ আওয়ামী লীগের বিচার ও ক্ষমা প্রার্থনা ছাড়া কি সম্ভব ‘রিকনসিলিয়েশন’? যা বললেন বিশেষজ্ঞরা ◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি ◈ স্ক্যামার নাকি ভিকটিম? 'স্ক্যাম সিটি'র অন্ধকার দুনিয়া, মিয়ানমারের সাইবার ক্রীতদাসদের গল্প (ভিডিও)

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০২:১৮ রাত
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২১, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে পাচার ২ কিশোরকে বেনাপোলে হস্তান্তর

ডেস্ক নিউজ: ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া দুই কিশোরকে দেশে ফেরত পাঠিয়েছে সেদেশের সরকার।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের আনুষ্ঠানিকভাবে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। বিডি নিউজ ২৪.কম

ফেরত আসা দুই বাংলাদেশি কিশোর হলো- নড়াইল জেলার কাজী মাকসুদ আহমেদের ছেলে কাজী শাহারিয়ার (১৮) ও রাজশাহী জেলার আব্দুল শেখের ছেলে আব্দুল আজিজ লাবু (১৬)।

ফেরত আসা দুই কিশোরকে বেনাপোল থেকে গ্রহণকারী জাস্টিস অ্যান্ড কেয়ারের এনজিও সংস্থার প্রোগ্রামার অফিসার এবিএম মুহিত হোসন বাংলানিউজকে জানান, ভুক্তভোগীরা বিভিন্ন সময় দালালের প্রোলভনে পড়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে বোম্বায় পাচার হয়। পরে বোম্বাই পুলিশ তাদের আটক করলে প্রায় এক বছর জেল খাটে।

পরবর্তীকালে বোম্বায়ের একটি বেসরকারি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চালাচালির মাধ্যমে বৃহস্পতিবার তাদের ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠায়।

বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, ট্রাভেল পারমিটে মাধ্যমে ওই দুই কিশোরকে আমাদের কাছে হস্তান্তর করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসাদের জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা গ্রহণ করেছে। পরবর্তীকালে এনজিও সংস্থা তাদের পরিবারে কাছে হস্তান্তর করবে।

  • সর্বশেষ