শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ১১:২৮ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাগর ভেলী নদীতে ৫৮৪ মিটার বাঁধ নির্মাণ

মমতাজুর রহমান: [২] বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া আপার নাগর ভেলী নদীর ৫৮৪ মিটার বাঁধ পুণঃ নির্মাণ করা হয়েছে। অবশিষ্ট ৫ হাজার ৪১৬ মিটার বাঁধ পুনঃ নির্মাণ না করায় নদী এলাকায় ১২ হাজার হেক্টর ফসলী জমি হুমকির মুখে পড়েছে।

[৩] এ নদী দিয়ে এক সময় কবি গুরু রবীন্দ্রনাথ নৌকা যোগে যাতায়াত করত। সময়ের পরিবর্তে দীর্ঘ দিন ধরে সংস্কার না করা ভূমি দস্যুদের নদী থেকে বাঁধ কেটে মাটি বিক্রি ও বালি উত্তোলন করায় এই নদী এখন অরক্ষিত হয়ে পড়েছে। ফলে নদীর বাঁধ নাজুক হয়ে পড়ায় নদী এলাকার ফসলের জমি গুলো বর্ষা মৌসুমে বাঁধ ভেঙ্গে বন্যায় প্লাবিত হয়ে ফসল নষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে।

[৪] এলাকাবাসীর দাবি এ নদীটি পুনঃ খনন করে টেকসই মজবুত ভাবে বাঁধ নির্মাণ করা হলে নদীটি আবারও প্রাণ ফিরে পাবে এবং নদী এলাকার ফসলী জমিগুলো বন্যা থেকে মুক্ত হবে। এ নিয়ে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার আব্দুল মোকছেদ এর সাথে কথা হলে তিনি জানান, আমরা যে ভাবে বরাদ্দ চাই তা সঠিক ভাবে পাওয়া যায় না। উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডিই) প্রবীর কুমার পাল জানান, নদীটি পুনঃ খনন ও বাঁধ নির্মাণ কাজের জন্য আমাদের যথেষ্ট প্রচেষ্টা রয়েছে। কেবল মাত্র আর্থিক সংকটের কারণে আমরা বার বার বরাদ্দ চেয়েও ব্যার্থ হচ্ছি। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেলে আমরা দ্রুত কাজ গুলো সমাপ্ত করতে পারবো।

[৫] নওগাঁ পানি বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান খান এর সাথে কথা বলা হলে তিনি জানান, আমরা এ লক্ষ্যে একটি ডিপিপি সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেছি। ওই ডিপিপিটি পাশ হলে এবং অর্থ বরাদ্দ পাওয়া গেলে কাজটি সম্পন্ন করা সম্ভব হবে। তিনি আশা করছেন চলতি অর্থ বছরে ডিপিপিটি পাশ হতে পারে। সম্পাদনা: মোমেন মাহমুদ

 

 

  • সর্বশেষ