শিরোনাম
◈ নির্বাচনী হলফনামায় এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলমের ৩১ লাখ টাকার সম্পদ ও ৩০ ভরি স্বর্ণালংকার আছে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৪৯ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ে ভাঙার পরের শারীরিক সম্পর্কে আনন্দ বেশি, বলছে সমীক্ষা

ডেস্ক রিপোর্ট : বিয়েটা ভেঙে গিয়েছে মাস কয়েক হল। তবু শারীরিক সম্পর্ক রয়েছে! চোখ কপালে উঠছে তো?
কিন্তু অবাক হওয়ার কিছুই নেই। এমনটা হচ্ছে যত্রতত্রই। হয়তো বা আগেও হতো। কিন্তু বলা হতো না সকলের সামনে। এখন সামনে আসছে বেশি। আজকাল আর এমন সম্পর্ক লুকোনোর কিছু নেই। বরং জেনে রাখা ভাল, সামাজিক ভাবে বিচ্ছেদের পরে যৌন সম্পর্ক রেখে দেওয়ার চল যথেষ্টই রয়েছে সকলের আশপাশে। এমন যৌন সম্পর্ক এখন গোটা দুনিয়া জুড়েই এখন ‘ব্রেক আপ সেক্স’ বলেই পরিচিত।

কিন্তু সম্পর্ক যদি ভাঙলই, তবে আবার যৌনতার টানে বাধা পড়া কেন?
সম্পর্ক ভাঙার সময়ে দু’তরফের ইচ্ছে এ রকম হয় না। এক জন ভাঙতে চাইলে, অন্য জন নাও চাইতে পারে। ফলে দু’জনের সম্পর্কে এক জন তুলনায় বেশি নরম পরিস্থিতিতেই থাকেন। ফলে এত দিন অভ্যাসটা বজায় রাখার ইচ্ছেও তাঁর থাকে। অন্য তরফও অনেক সময়েই পুরনো সঙ্গীকে ছেড়ে যেতে চাইলেও, সম্পর্কের আরামের জায়গাটা আগলেই রাখতে চান কঠিন সেই সময়ে। ফলে অনেক ক্ষেত্রেই দেখা যায়, দু’জন মানুষ একসঙ্গে আর সামাজিক ভাবে না থাকলেও মাঝেমাঝে রাত কাটাচ্ছেন একে-অপরের বাড়িতে।

আর অনেকেরই বক্তব্য, আগের থেকেও বেশি সুখের বিচ্ছেদের সময়ের এই যৌন সম্পর্ক। যা আর কখনও পাওয়া যাবে না, তা তো সব সময়েই বেশি টানে মনকে। আনন্দও বেশি দেয়।

কিন্তু বিচ্ছেদের পরেও যৌন সম্পর্ক রাখা কি স্বাস্থ্যকর?

সামাজিক নিয়মের কথা না ভাবলে এতে আর কোনওই ক্ষতি নেই বলে মনে করাচ্ছেন দেশ-বিদেশের মনোবিদেরা। তাঁরা জানাচ্ছেন, যৌন সম্পর্ক এমন কিছু হর্মোন তৈরি করতে সাহায্য করে, যা কি না মনে আনন্দ বাড়ায়। এমন কঠিন সময়ে যদি মন আনন্দে থাকার রসদ পায়, তবে তাতে খারাপ কিছু নয় বলেই মত মনোবিদদের।

এ কি তবে শেষ হইয়াও তবে হইল না শেষ? তা ঠিক নয়। বরং বলা যায়, শেষের সে সময় যাতে ততটাও ভয়ঙ্কর না হয়, এ যেন তারই চেষ্টা!
সূত্র- আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়