শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৩৯ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেলো স্বামী

ডেস্ক রিপোর্ট : ঢাকার কেরানীগঞ্জে জোসনা বেগম(২৫) নামের এক গৃহবধুকে নির্মমভাবে হাতে পায়ের রগ কেটে ও ছুড়িকাঘাত করে হত্যা করেছে স্বামী । বুধবার (৩ ফেব্রুয়ারি) তেঘরিয়া ইউনিয়নের পশ্চিমদী মোল্লাবাড়িতে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, সকালে স্থানীয়ভাবে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানতে পেরেছি মাদকাসক্ত স্বামী রাতের কোন এক সময়ে স্ত্রীকে হত্যা করে দুই সন্তান নিয়ে উধাও হয়েছে। এ ব্যাপারে নিহতের পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় আসামীকে গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে।

জানা যায়, প্রায় ১০ বছর আগে ভোলা জেলার লেতরা বাজারের জাফর হাওলাদারের কন্যা জোছনার সাথে বরগুনা জেলার নলছিটি রায়পুরা গ্রামের জহুর আলীর ছেলে সুমনের বিয়ে হয়। তাদের এই ঘরে সামিয়া লামিয়া নামের দুটো মেয়ে সন্তান রয়েছে। সুমন মোল্লা মাদকাসক্ত থাকায়, প্রায়ই সুমনের সাথে জোসনার ঝগড়াঝাঁটি লেগেই থাকতো। ঝগড়াঝাঁটির একপর্যায়ে আজ ভোর রাতে স্ত্রীকে হাত পায়ের রগ কেটে ও ছুড়িকাঘাত করে হত্যা করেছে এমনটাই দাবি করেছেন নিহতের বোন হোসনে আরা। সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়