শিরোনাম
◈ ফারাক্কার ভয়াবহ প্রভাব: পদ্মায় পানিপ্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদ-নদী ◈ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কবে ও কোথায় আঘাত হানবে? ◈ আইপিএল থে‌কে ম‌হেন্দ্র সিং ধো‌নির বিদায় ◈ শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে শিক্ষার্থীদের: প্রধানমন্ত্রী ◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান; পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ, রূপপুর থেকে জাতীয় গ্রিডে গেল ৩৫০ মেগাওয়াট ◈ ইনফান্তিনোর বিরুদ্ধে ফিফা সভাপতি নির্বাচনে লড়বেন ফরাসি ফুটবল প্রধান ◈ পদত্যাগ করলেন বিএনপির এমপি ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা ◈ বিদেশি কর্মীদের নিয়োগে নতুন শর্ত, স্পনসর করা গ্রিন কার্ডের নিয়ম কঠোর করছে যুক্তরাষ্ট্র ◈ অবশেষে জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ, উদ্বোধনে পুতিনের যোগ দেয়া নিয়ে যা জানা গেল ◈ বাংলাদেশে মার্কিন বিনিয়োগ ও বেসরকারি পুঁজি আকর্ষণে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:০৯ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনলাইনে তদারকি হবে ভূমি সংক্রান্ত দেওয়ানি মামলা

ডেস্ক রিপোর্ট: সিভিল স্যুট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএসএমএস) স্থাপনের উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়। এজন্য সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ও ভূমি মন্ত্রণালয়ের মধ্যে সিএসএমএস স্থাপনের জন্য চুক্তি স্বাক্ষর করা হয়েছে।

এর ফলে এখন থেকে ভূমি সংক্রান্ত দেওয়ানি মামলা অনলাইনে তদারকি করা সম্ভব হবে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়। ভূমি মন্ত্রণালয়ের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন ভূমি মন্ত্রণালয়ের আইন শাখার যুগ্মসচিব মো. মাহমুদ হাসান। অন্যদিকে সিভিল স্যুট ম্যানেজমেন্ট সিস্টেম স্থাপনের জন্য নির্ধারিত প্রতিষ্ঠান মাইসফটহ্যাভেন (বিডি) লি. এর পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোফাখখারুল ইসলাম চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে যত মামলা হয় তার সিংহভাগ ভূমি সংক্রান্ত মামলা। এসব দেওয়ানি মামলা সহজ, স্বচ্ছ ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নির্দেশে ভূমি মন্ত্রণালয় সিভিল স্যুট ম্যানেজমেন্ট সিস্টেম স্থাপনের জন্য গত বছরের জুলাই পিপিএ-২০০৬ ও পিপিআর-২০০৮ অনুসরণ করে এ কার্যক্রম গ্রহণ করে। সিএসএমএস স্থাপন করা হলে আদালতের তথ্য হারিয়ে যাবার সম্ভাবনা থাকবে না। এছাড়া মামলায় তথ্য বিবরণী আদালতে দেওয়া হয়েছে কিনা, তথ্য বিবরণী কিভাবে উপস্থাপন করা হয়েছে, মামলার সর্বশেষ অবস্থা কি, সে বিষয়েও সিস্টেম থেকে তথ্য নেওয়া যাবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত সচিব তপন কুমার কর্মকার, মুহাম্মদ সালেহউদ্দীন, প্রদীপ কুমার দাসসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সূত্র:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

  • সর্বশেষ