শিরোনাম
◈ জাপানে তারেক রহমানের চার দিনের সরকারি সফর : বিনিয়োগ ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা, অর্থনৈতিক অংশীদারত্বে জোরদার ◈ প‌্যা‌রি‌সে বিক্ষোভের উত্তাপ, সোমবার রাতে পিএসজির ম্যাচ ◈ ইসলামবিদ্বেষের ছায়ায় ইউরোপ, কতটা নিরাপদ মুসলিমরা? : আল-জাজিরার বিশ্লেষণ ◈ বাস-ট্রেনে হেডফোন ছাড়া গান শুনলে ও অসৌজন্যমূলক আচরণ করলে কোন দেশে কত জরিমানা? ◈ প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের: শামা ওবায়েদ ◈ বলপ্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে দুর্বল ভাবে মানুষ: আইজিপি ◈ মাদরাসায় বলাৎকার: কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার ◈ কালিয়াকৈর হাইটেক পার্কে ১০০ কোটি ডলারের নয়, ১০ কোটি ডলারে ক্যান কারখানা গড়ছে চীনা প্রতিষ্ঠান ◈ গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট ◈ যে কারণে বাতিল হতে পারে মার্কিন ভিসা, জানাল দূতাবাস

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৪৩ রাত
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরা সীমান্তে ১৪৮টি ডায়মন্ডের আংটিসহ চোরাকারবারি আটক

সাতক্ষীরা প্রতিনিধি : [২] ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় জেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষিদাড়ি সীমান্ত থেকে ১ কোটি ৮৮ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১৪৮টি ডায়মন্ডের আংটি ও ২০ ভরি ওজনের দুই পিচ স্বর্ণের বারসহ এক নারী চোরচালানীকে আটক করেছে বিজিবি। সোমবার সদর উপজেলার লক্ষিদাড়ি সীমান্তের বেড়ীবাধেঁর উপর থেকে তাকে আটক করা হয়।

[৩] আটক নারী চোরাচালানীর নাম রেবেকা বেগম (৪২)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী লক্ষীদাড়ি গ্রামের সাহেব আলীর স্ত্রী।

[৪] বিজিবি জানায়, ডায়মন্ডের একটি বড় চালান ভারত থেকে বাংলাদেশে পাচারের জন্য ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকায় আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির টহল কমান্ডার নায়েক ওয়াহিদ হোসেন এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার-৩/৩-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীদাড়ী বেড়ীবাধেঁর উপর বেলালের বাড়ীর সামনে অভিযান পরিচালনা করে নারী চোরাচালানীকে আটক করেন।

[৫] ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আল-মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক রেবেকা বেগম সকল মূল্যবান দ্রব্যাদি অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আনায়ন করত বেলাল হোসেনের সহযোগিতায়। উক্ত চোরাচালানের সাথে অন্য কোন ব্যক্তিবর্গের সংশ্লিষ্টতা রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে এই বিজিবি কর্মকর্তা জানান।

[৬] তিনি আরো জানান, এ ঘটনায় আটক নারী চোরাচালানীর বিরুদ্ধে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ