শিরোনাম
◈ ফারাক্কার সব গেইট খুলে দিতে শুভেন্দুকে বিহারের মুখ্যমন্ত্রীর ফোন ◈ নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির ডেথ রেফারেন্সের রায় আজ ◈ দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস ◈ দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের ◈ তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক? ◈ বাংলা কিউআরে দৈনিক লেনদেনে বড় লাফ ◈ ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি ◈ হাদি হত্যাকাণ্ড: পরিকল্পনা থেকে দেশত্যাগ, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৫১ দুপুর
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জুড়ীতে ফানাই নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্বপন দেব: [২] সোমবার (১ ফেব্রুয়ারি) উপজেলার সদরের জুড়ী নদীর দুই পাশের অবৈধ দখলকৃত জমিতে কাঁচা-পাকা স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে এ অভিযান শুরু হয়।

[৩] অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মোঃ মোস্তাফিজুর রহমান, পানি উন্নয়ন বোর্ড ( পাউবো) মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. আখতারুজ্জামান, সাব অ্যাসিস্ট্যান্ট ইন্জিনিয়ার মোহাম্মদ আল-আমিন এবং আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

[৪] পাউবোর মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. আখতারুজ্জামান জানান, ভারত থেকে নেমে আসা জুড়ী নদীর দুই পাশ দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে বিল্ডিং, ঘরবাড়ি স্থাপন করা হয়েছে। এতে করে নদীর দুই পাশ ভরাট হয়ে ছোট হয়ে আছে । অবৈধ স্থাপনাগুলো উচ্ছদের জন্য অনেকবার দখলদারদেরকে নোটিশ দেওয়া হয়েছে কিন্তু তারা তাতে কর্ণপাত করেনি। সরকারের সম্পদ উদ্ধারে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

[৫] জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম জানান, এই জায়গাগুলো পানি উন্নয়ন বোর্ডের। পাশাপাশি যেগুলো লিজ দেওয়া আছে তাদেরকে উচ্ছেদকরা হবেনা। এসব অবৈধ বসতবাড়ি, দোকানপাটসহ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে দখলমুক্ত করে নদীর পাশ সংস্কার করা হবে।

 

  • সর্বশেষ