শিরোনাম
◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি ◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত'

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২১, ০৪:৩১ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২১, ০৪:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইংল্যান্ডের বিরুদ্ধেও আগুন ঝড়াতে আত্মবিশ্বাসী সিরাজ

স্পোর্টস ডেস্ক : [২] অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস কাজে লাগিয়ে এবার ইংল্যান্ডের বিরুদ্ধে আগুন ঝরাতে চান মহম্মদ সিরাজ। ভারতের উদীয়মান পেসারটির বিশ্বাস, ঘরের মাঠে স্পিন সহায়ক উইকেটেও সাফল্য পাওয়ার ক্ষমতা তার রয়েছে। আসন্ন সিরিজ ঘিরে সিরাজের রোমাঞ্চ আরও বাড়িয়ে দিয়েছে দলে ইশান্ত শর্মার প্রত্যাবর্তন।

[৩] দিল্লির তারকা ফাস্ট বোলারটির সঙ্গে বোলিং করার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজে মহম্মদ সামি চোট পেয়ে ছিটকে যাওয়ায় মেলবোর্ন টেস্টে অভিষেক ঘটে সিরাজের। আবির্ভাবেই নজর কাড়েন হায়দরাবাদের ২৬ বছরের পেসারটি। অজিদের বিরুদ্ধে তিন টেস্টে ১৩টি উইকেট নিয়ে ভারতের সিরিজ জয়ের পথকে সুগম করেন।

[৪] তাই প্রত্যাশিতভাবে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টের দলেও সুযোগ পেয়েছেন সিরাজ। নির্বাচকদের আস্থার মর্যাদা রাখতে চান তিনি। সিরাজ বলছেন, দেশের জন্য সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত। ইংল্যান্ডের বিরুদ্ধে দলের সিরিজ জয়ে অবদান রাখতে পারলে আমি খুশি হব, ঠিক যেমনটা অস্ট্রেলিয়ায় করেছিলাম। জানি, স্পিন সহায়ক উইকেটে পেসারদের কাজটা বেশ কঠিন। তবে সেই চ্যালেঞ্জ নিতে আমি তৈরি। নিজের দক্ষতা সম্পর্কে আমার পূর্ণ আস্থা রয়েছে।

[৫] সেই সঙ্গে তিনি বেলেন, অস্ট্রেলিয়া সফরে অনেক কিছুই শিখেছি। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাফল্যের পথে এগিয়ে যাওয়াই প্রধান লক্ষ্য। বুমরাহ, সামি, রাহানে গত সিরিজে আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছেন। এবার ইশান্ত শর্মার সঙ্গে খেলার সুযোগ পাব। যা ভাবতেই দারুণ রোমাঞ্চ অনুভব করছি। - জি নিউজ / বর্তমান

  • সর্বশেষ