শিরোনাম
◈ শাসনের আসনে তারেক রহমান, সামনে বহুমাত্রিক চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে নয়, প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার শপথ হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়   ◈ নতুন সরকারের শপথে ভারত, চীনসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ ◈ দেশত্যাগের গুঞ্জনে মুখ খুললেন ফয়েজ, বললেন ‘আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছি’ ◈ ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা নিয়ে নিজের পরিকল্পনা জানালেন এহছানুল হক মিলন ◈ নির্বাচনী অনিয়মে চ্যালেঞ্জের সুযোগ: ৪৫ দিন সময় পেলেন প্রার্থীরা ◈ এমপিদের বেতন কত টাকা? ◈ এনসিপির বিক্ষোভের ডাক ◈ দেশত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে স্কটল‌্যান্ড‌কে হারা‌লো ইংল্যান্ড

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২১, ০৮:০৪ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২১, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 ভোটে হেরে ওসিসহ ৫ পুলিশকে পেটাল দুই প্রার্থী

ডেস্ক রিপোর্ট: হেরে ওসিসহ ৫ পুলিশকে পিটিয়ে আহত করেছে পরাজিত দুই কাউন্সিলর প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। হামলায় ওসি মো. রিজাউল হকের গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। আহত ওসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

শনিবার রাতে টাঙ্গাইলের মির্জাপুরে পৌর নির্বাচনে ৪ নং ওয়ার্ড আম্মাতুননেছা ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

মির্জাপুর থানার সেকেন্ড অফিসার মো. রুবেল হোসেন জানান, ৪ নং ওয়ার্ড আম্মাতুন নেছা ভোট কেন্দ্রে দিনভর শান্তিপূর্ণভাবে ভোট শেষে সন্ধ্যায় গণনার কাজ শুরু হয়। ভোট গণনা শেষে হাফিজুর রহমান টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে বিজয়ী হন।

ফলাফল ঘোষণা করে ব্যালট বাক্সসহ নির্বাচনী মালামাল নিয়ে আসার পথে ভোট কেন্দ্রের অল্প দূরে পরাজিত কাউন্সিলর প্রার্থী মিন্টু মিয়া ও সাজু মিয়ার নেতৃত্বে তাদের কর্মী সমর্থক রাস্তার উপর গাছের গুড়ি ফেলে রাস্তায় ব্যারিকেড দিয়ে ওসির গাড়িতে হামলা চালায়। হামলায় ওসির গাড়ি ভাংচুর করা হয়।

এ সময় ওসি মো. রিজাউল হকসহ ৫ জন আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওসিকে আহত অবস্থায় জামুর্কি সরকারী স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে বলে সেকেন্ড অফিসার রুবেল হোসেন নিশ্চিত করেছেন। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়