শিরোনাম
◈ যে কারণে বাংলাদেশ থেকে পোলট্রি ও ডিম নিচ্ছে না সৌদি আরব! ◈ সরকারি দামে মিলছে না সার, দিশাহারা কৃষক! ◈ ড. ইউনূসের প্রতি প্রশ্ন, মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ◈ মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন, ৩ শতাধিক মার্কিন সামরিক বিমান মোতায়েন ◈ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ ◈ যেভাবে ঘরে বসে দেখবেন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল ◈ সরলথের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লি‌গের‌ শেষ ষোলোয় আতলেতিকো মা‌দ্রিদ ◈ পিলখানায় শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ◈ বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে পুলিশ ◈ দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২১, ০৪:১২ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২১, ০৪:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার কারণে যারা নতুন করে দরিদ্র হয়েছেন সবাই নগদ প্রণোদনা পাবেন: পরিকল্পনামন্ত্রী

মহসীন কবির: [২] পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান শনিবার (৩০ জানুয়ারি) সকালে ‘কোভিড-১৯ সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও স্বাস্থ্য অধিকার’ শীর্ষক এক অনলাইন সেমিনারে অংশ নিয়ে একথা বলেন। ডিবিসি টিভি ও জাগোনিউজ২৪

[৩] তিনি বলেন, সামাজিক সুরক্ষা আমাদের অনেক কাজের মধ্যে একটা ভালো কাজ। বাংলাদেশ থেকে দারিদ্র্য হটাবার কথা আমরা বলি, এর জন্য মূল অস্ত্র প্রয়োগ করতে নানা কারণে পারছি না। এই ক্যাশ ট্রান্সফার, যেটা আমরা গরিব মানুষের হাতে পৌঁছে দিই। সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় ৫০০ থেকে ৭০০ টাকা করে মাসে দিই। এতে তাদের বিরাট উপকার হয়। আমার প্রতিবেশীরাও উপকার পায়। সরকার বোধহয় এবার স্থানীয় সরকারের মাধ্যমে যারা বাকি ছিলেন এবং করোনার কারণে যারা নতুন দারিদ্র্য হয়েছেন, তাদেরকে বাড়তি টাকা দেয়ার জন্য নির্দেশনা দিয়েছে। সবাইকে এর মধ্যে অন্তর্ভুক্ত করা হবে।

[৪] পরিকল্পনা মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তি যে, টাকা বাড়ালে কাজের প্রতি অনীহা সৃষ্টি হতে পারে। আমি তাতে একমত। তবুও ৫০০ বা ৭০০ টাকা একদম কমেরও কম। এটাকে মাসে ১ হাজার টাকা করা গেলে ভালো হতো। যাই হোক, মাসে ১ হাজার টাকা করা এটা আমার প্রস্তাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়