শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২১, ১১:৪৫ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২১, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ব্যবস্থাপনায় ভারত-যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে বাংলাদেশ বলছে লোওয়ি ইনস্টিটিউট

রাশিদুল ইসলাম : [২] করোনা ব্যবস্থাপনায় র‌্যাংকিংয়ে নিচের দিকে থাকলেও ভারত ও যুক্তরাষ্ট্রের চেয়ে বাংলাদেশ এগিয়ে রয়েছে। বাংলাদেশ ওই র‌্যাঙ্কিংয়ে ৮৪তম অবস্থানে রয়েছে। ৮৬তম র‌্যাংকিংয়ে রয়েছে ভারত। আর ভারতের চেয়েও পিছিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র।

[৩] র‌্যাংকিংয়ের ভিত্তি নির্ধারণে যেসব বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে সেগুলো হচ্ছে কোভিডে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা, প্রতি দশ লাখে নিশ্চিত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা, পরীক্ষার অনুপাতে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ও প্রতি হাজারে কোভিড টেস্টের সংখ্যা।

[৪] ৯৮টি দেশের করোনা ব্যবস্থাপনা নিয়ে র‌্যাঙ্কিং বা ‘কোভিড পারফরম্যান্স ইনডেক্স’এ শীর্ষে প্রথম ১০টি দেশ হচ্ছে নিউজিল্যান্ড, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, সাইপ্রাস, রুয়ান্ডা, আইসল্যান্ড, অস্ট্রেলিয়া, লাটভিয়া ও শ্রীলঙ্কা। আর তালিকার সর্বনিম্নে অবস্থানকারী ১০ দেশ হচ্ছে চিলি, ইউক্রেন, ওমান, পানামা, বলিভিয়া, যুক্তরাষ্ট্র, ইরান, কলম্বিয়া, মেক্সিকো ও ব্রাজিল।

[৫] এছাড়া মালয়েশিয়া রয়েছে ১৬তম অবস্থানে, বাহরাইন ৪৪তম, জাপান ৪৫তম, সুইজারল্যান্ড ৫৩তম, ইতালি ৫৯তম, কানাডা ৬০তম ও ইসরাইল ৬২তম অবস্থানে রয়েছে। এছাড়া সৌদি আরব ৬৪তম, যুক্তরাজ্য ৬৬তম, পাকিস্তান ৬৯তম, ফ্রান্স ৭৩তম, তুরস্ক ৭৪তম র‌্যাংকিয়ে রয়েছে।

[৬] রাশিয়ার অবস্থান ৭৬তম, কুয়েত ৮০তম, দক্ষিণ আফ্রিকা ৮২তম ও ইরাক ৮৩তমঅবস্থানে রয়েছে। বিশ্বের শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ইরানের অবস্থান।

[৭] গবেষণায় দেশগুলোতে ৩৬ সপ্তাহে শততম কোভিড রোগী আক্রান্ত হওয়া পর্যন্ত মহামারী ব্যবস্থাপনার দিকটিকেও বিশেষভাবে বিবেচনা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়