শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২১, ০৫:৪৬ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২১, ০৫:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিঠিতে বিষাক্ত পাউডার দিয়ে তিউনিশিয়ার প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক: অল্পের জন্য বেঁচে গেলেন আফ্রিকার মুসলিমপ্রধান দেশ তিউনিশিয়ার প্রেসিডেন্ট কায়িস সাঈদ। তাকে চিঠির মধ্যে অত্যন্ত বিষাক্ত পাউডার দিয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে। দেশটির প্রেসিডেন্টের দপ্তরের বিবৃতির বরাত দিয়ে জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম আলবাবা এ তথ্য জানিয়েছে। একুশে টেলিভিশন

বিষমিশ্রিত চিঠিটি প্রেসিডেন্টের কার্থেজ প্রাসাদে পাঠানো হয়েছিল। এ ঘটনার পর থেকে তার কাছে যাওয়ার আগে সব ধরনের চিঠিপত্র পরীক্ষা করা হচ্ছে। এ ঘটনায় কে বা কারা জড়িত তা না জানা গেলেও সন্দেহের চোখ ইসরাইলের দিকেই।

বিশেষজ্ঞরা বলছেন, এই বিষাক্ত পদার্থ যদি কয়েক মিলিগ্রামও শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে মানবদেহে ঢোকে, তাহলে ওই ব্যক্তির তাৎক্ষণিক মৃত্যু হতে পারে।

কায়িস সাঈদের ভাই নোফাল জানিয়েছেন, প্রেসিডেন্ট সুস্থ রয়েছেন। তাকে হত্যার প্রচেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এ ঘটনায় কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে ৯৯ শতাংশ মুসলিম জনগোষ্ঠীর দেশটির প্রেসিডেন্টকে হত্যাচেষ্টায় ইসরায়েলের হাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের অন্যতম কঠোর সমালোচক কায়িস সাঈদ।

  • সর্বশেষ