শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২১, ০৭:৩০ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২১, ০৭:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

য‌শো‌রে পৃথক সড়ক দূর্ঘটনায় নারীসহ নিহত তিন

র‌হিদুল খান : যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।
নিহত দুই নারীর মধ্যে একজনের বয়স ৫০ বছর ও অপরজনের বয়স ৬০ বছর। এছাড়া নিহত হয়েছেন সাগর হোসেন (১৮) নামে এক মোটর মিস্ত্রি। তিনি চৌগাছা উপজেলার আফরা গ্রামের কোরবান আলীর ছেলে।

আহত আশিককে (১৯) গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি যশোর সদর উপজেলার ঘোড়াগাছা গ্রামের ওয়াদুদ আলীর ছেলে।

বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে যশোর শহরতলীর মুড়লি ও ঝিকরগাছা উপজেলার মোহাম্মদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগরের দাদা মোবারক আলী জানান, যশোর শহরের রেল রোডে একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করত সাগর। মঙ্গলবার আশিক নামে এক বন্ধুকে নিয়ে সে সদর উপজেলার ঘোড়াগাছা গ্রামে মামা বাড়ি যায়। সেখান থেকে আজ সকালে ফেরার পথে মুড়লি মোড়ে বিপরীতমুখি একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সাগর ও আশিক। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাঁচটার দিকে সাগর মারা যায়।

এদিকে যশোর জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, আজ বুধবার সকালে যশোরের ঝিকরগাছা উপজেলার ছুটিপুর সড়কের মোহাম্মাদপুর নামকস্থানে একটি ট্রাক ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা অজ্ঞাত দুই নারী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে ওই দুই নারী মৃত্যুবরণ করেন।

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক আহম্মেদ তারেক শামস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়