শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২১, ০৬:১৫ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২১, ০৬:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধুচন্দ্রিমার জন্য তুরস্কে উড়াল দেবেন বরুণ-নাতাশা

 

বিনোদন ডেস্ক: গত ২৪ জানুয়ারি বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান তার দীর্ঘিদনের বান্ধবী নাতাশা দালালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়েতে অতিথি ছিলেন মাত্র ৪০ জন। বলিউডের এই রোমান্টিক জুটির বিয়েতে জাঁকজমকের কোনো কমতি ছিল না। কিন্তু করোনার কারণে স্বল্প পরিসরে সেরে ফেলতে হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা।

করোনার কারণে এই জুটি প্রথমে মধুচন্দ্রিমা না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ঠিক করেছিলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে হানিমুনে যাবেন। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তারা। কিছুদিন একান্তে কাটানোর জন্য এই সিদ্ধান্ত বলে নিয়েছেন তারা।

শোনা যাচ্ছে, তুরস্কের একটি সমুদ্রসৈকতে ব্যয়বহুল এক হোটেলে তারা জীবনের বিশেষ দিনগুলো কাটাতে যাচ্ছেন। তুরস্কের ইস্তাম্বুলের অত্যন্ত অভিজাত এবং নয়নাভিরাম সিরাগন প্যালেসে বলিউডের এই নবদম্পতি একান্তে থাকবেন।

গত বছরই বিয়ে হওয়ার কথা ছিল বরুণ ধাওয়ান আর নাতাশা দলালের। কিন্তু করোনার কারণে তা আর সম্ভব হয়নি। অবশেষে গত ২৪ জানুয়ারি স্কুলের বান্ধবী নাতাশা দালালকে ঘরে তোলেন বরুণ। সূত্র: ফিল্মফেয়ার

  • সর্বশেষ
  • জনপ্রিয়