শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২১, ০২:৫৫ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২১, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খুলনার পাইকগাছায় ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু

শেখ সেকেন্দার আলী: [২] ফুফুর বাড়ীতে বেড়াতে গিয়ে খুলনার পাইকগাছায় ট্রাক চাপায় সাকিব সরদার (২০) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের হাফিজুর রহমান সরদারের ছেলে ও লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।

[৩] বুধবার বিকেল সাড়ে ৪টায় তার চাচা আল-আমিনের সাথে মটরসাইকেলযোগে কপিলমুনিতে ফুফুর বাড়ীর যাচ্ছিল। কপিলমুনির দরগাহমহল মোড় নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে মটরসাইকেল আরোহী সাকিব ছিটকে ট্রাকের ধাক্কায় তার মাথায় আঘাত পায়। স্থানীয়রা তাকে দ্রুত পাইকগাছা হাসপাতালে নেয়ার পর বিকেল সাড়ে ৫টায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

[৪] এ সময় চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায় বলে চাচা আল-আমিন জানায়। এস,আই নুর আহম্মদ বলেন, লাশের সুরত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি আটকের চেষ্টা চলছে।সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়