শিরোনাম
◈ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে হবেন, মন্ত্রিসভায় কারা আসছেন? ◈ বিয়ের পর ইসলাম গ্রহণের গুঞ্জন, সত্যটা জানালেন রবার্তো কার্লোস ◈ রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪ ◈ এলএনজি কার্গো সংকটে মহেশখালীর এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে নতুন চাপ ◈ দেশীয় গ্যাস অনুসন্ধান থেকে স্মার্ট গ্রিড—জ্বালানি খাতে সরকারের ১০ বছরের রূপরেখা ◈ বারবার কাঁদলেন মির্জা ফখরুল, চার থেকে পাঁচবার আবেগে ভেঙে পড়েন, চাইলেন ক্ষমা  (ভিডিও) ◈ বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর ◈ বৃহস্পতিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায় ◈ হুমকি দেওয়ার অভিযোগে ভাইরাল অডিও কল নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন হুম্মাম কাদের চৌধুরী(ভিডিও) ◈ রাজধানীতে অনলাইন প্ল্যাটফর্মে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি করতেন ইনফ্লুয়েন্সার সুমাইয়া!(ভিডিও)

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২১, ০১:২৮ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২১, ০১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শুরু হলো বঙ্গবন্ধু ডিভিশনাল টি-টেন হুইলচেয়ার ক্রিকেট

নিজস্ব প্রতিবেদক: [২] বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বুধবার ২৭ জানুয়ারি থেকে শুরু হয়েছে বিভাগীয় পর্যায়ের টি-টেন হুইলচেয়ার ক্রিকেট। উদ্বোধনী দিনে চট্টগ্রাম বিভাগ এবং রাজশাহী বিভাগের ম্যাচটি মাঠে গড়িয়েছে। প্রথম ম্যাচে ১০ উইকেটে জিতেছে চট্টগ্রাম বিভাগ। দ্বিতীয় ম্যাচে ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের খেলায় ৫ উইকেটে জিতেছে ঢাকা।

[৩] বঙ্গবন্ধু ডিভিশনাল টি-টেন হুইলচেয়ার ক্রিকেট সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজন সহকারী প্রতিষ্ঠানের অতিথিগণ, ড্রিম ফর ডিসঅ্যাবিলিটি ফাউন্ডেশনের উপদেষ্টারা।

[৪] ম্যাচটি মাঠে গড়ানোর আগে দুই দলের ক্রিকেটাররা জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। এরপর জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এর উদ্বোধন ঘোষণা করেন ড্রিম ফর ডিসঅ্যাবিলিটি ফাউন্ডেশন এবং ডিডিএফ হুইলচেয়ার ক্রিকেট টিম বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি হেদায়তুল আজিজ মুন্না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়