শিরোনাম
◈ ফুটপাত উন্মুক্ত করা হবে, দখল হলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক ◈ হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫২ ◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল ◈ ২০৩০ সালে একই বছরে যে কারণে দুবার রমজান, ৩৬ দিন রোজা রাখবেন মুসলিমরা ◈ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন!

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২১, ০১:২১ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২১, ০১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[২] রংপুরে করোনায় এক জনের মৃত্যু, আক্রন্ত ৯

আফরোজা সরকার: [২] রংপুর বিভাগের ৪ জেলায় গতকাল বুধবার সকাল ৮ টা পর্যন্ত নতুন করে ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

[৩] এ সময়ে দিনাজপুর জেলায় ১ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়েছেন ১২ জন। এ নিয়ে বিভাগে মোট করোনায় ১৫ হাজার ৭শ’ ৬ জন আক্রান্ত এবং ৩শ’ ৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১৪ হাজার ৯শ’ ১৫ জন রোগী সুস্থ হয়েছেন। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যলয় সূত্রে জানা গেছে, গতকাল রংপুরে ৩ দিনাজপুরে ৪, ঠাকুরগাঁয় ১ এবং গাইবান্ধা জেলায় ১ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

[৪]বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ আব্দুল আহাদ এক প্রেস বার্তায় জানান, গতকাল বুধবার পর্যন্ত দিনাজপুুর জেলায় ৪ হাজার ৬শ’ ৬৪ জন আক্রান্ত ও ১০৯ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ৪ হাজার ৪ জন আক্রান্ত ও ৭১ জনের মৃত্যু হয়েছে, ঠাকুরগাঁও জেলায় ১ হাজার ৫শ’ ৩ জন আক্রান্ত ও ৩৩ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৪শ’ ৫৭৬ জন আক্রান্ত ও ১৭ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ১ হাজার ৩শ’ ২৩ জন অক্রান্ত ও ২৭ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ৯ জন আক্রান্ত ও ১৫ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ৯শ’ ৬২ জন আক্রান্ত ও ১১ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৭শ’ ৮৪ জন আক্রান্ত এবং ২০ জনের মৃত্যু হয়েছে।

[৫] এদিকে করোনা সন্দেহে বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ৩৯ জন সহ হোম কোয়ারেন্টাইনে ছিলেন ৯৪ হাজর ৮শ’ ৩ জন। একই সময়ে ২৫ জন সহ মোট ৯১ হাজার ৪শ’ ৪৮ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

  • সর্বশেষ