শিরোনাম
◈ সাইবার হামলার শঙ্কায় বন্ধ ব্যাংক-ভূমিসেবা, ওয়ারফেয়ারের জন্য কোটি টাকা ব্যয়েও প্রস্তুত নয় বাংলাদেশ ◈ বিদেশি পর্যটকদের কাছ থেকে পাওয়া ডলারের ১৫ শতাংশ রাখতে পারবে হোটেল-রেস্তোরাঁ ◈ ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই ◈ শাদাবের সেঞ্চুরি, শেষ উইকেটে রেকর্ড গড়ে পাকিস্তানের জয় ◈ চার দিনের সফরে জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, গুরুত্ব পাবে বিনিয়োগ ও ঋণ কমানোর আলোচনা ◈ সংসদের উচ্চকক্ষে ১০৫ আসন বণ্টনে নতুন প্রস্তাব, ৫ সদস্য মনোনয়ন দেবেন রাষ্ট্রপতি ◈ জমির দলিল রেজিস্ট্রি হয়েছে কি না যাচাই করবেন যেভাবে, জেনে নিন ৫ উপায় ◈ ঘরে বসেই মোবাইলে জমির মালিকানা যাচাই করবেন যেভাবে, জেনে নিন পদ্ধতি ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন নিয়ম, বাড়ছে পর্যটক সংখ্যা, তুলে নেওয়া হলো রাত্রিযাপনের নিষেধাজ্ঞা ◈ ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ডকে বদলি করেন বিভাগীয় কমিশনার

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২১, ১০:২৯ দুপুর
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২১, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরাইল-ফিলিস্তিনের সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্র সমাধানের অঙ্গিকার বাইডেন প্রশাসনের

তাবাসসুম সুইটি: [২] জাতিসংঘে নিযুক্ত মার্কিনরাষ্ট্রদূত রিচার্ড মিলস তার বক্তৃতায় বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্যনীতি হবে পরস্পরের সম্মতিতে ইসরায়েল-ফিলিস্তিন এই দুটি দেশের সীমানা নির্ধারণ, যাতে দেশ দুটির মধ্যে নিরাপত্তা ও সম্প্রীতি বজায় থাকে। আল-জাজিরা

[৩] মিলস বলেন, বাইডেন প্রশাসন ফিলিস্তিনের নাগরিকদের জন্য সহযোগিতা পাঠানোর পক্ষে। ফিলিস্তিনের জনগণের অর্থনৈতিক উন্নয়ন ও মানবতাবাদী কাজে সাহায্য অব্যাহত রাখবে তারা। আর তাই ফিলিস্তিনে ট্রাম্প প্রশাসনের বন্ধ করা কূটনৈতিক মিশন চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও ইসরায়েলকে অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য চাপ দেবে যুক্তরাষ্ট্র।

[৪] তিনি আরও বলেন, প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেছেন, এসব পদক্ষেপ বাস্তবায়ন করার জন্য যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের নেতৃত্ব ও জনগনের সাথে নতুন এক সম্পর্ক তৈরি করবে। কারণ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইসরাইল- ফিলিস্তিনের মধ্যকার সংঘাত নিরসনের কোনও বিকল্প নেই, আর দুই-দেশ সৃষ্টি ছাড়া এ সংঘাত নিরসনের আর কোনও উপায় নেই। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ