শিরোনাম
◈ ঈদের পর কঠোর ব্যবস্থা: সতর্ক করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী (ভিডিও) ◈ বগুড়ার শেরপুরে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত ◈ সরকারের এক মাসে ব্যাপক অর্জন, তবে সমালোচনাও আছে ◈ কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ ম‌হেন্দ্র সিং ধোনিকে ভারতের কোচ হিসেবে দেখতে চান গৌতম গম্ভীর! ◈ যে পাঁচটি জিনিস ব‌লে দে‌বে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে ◈ সড়কের বেহাল দশায় ম্লান হতে পারে ঈদ আনন্দ ◈ পদ্মা সেতুতে যানবাহনের চাপ বাড়লেও রাস্তায় নেই দীর্ঘস্থায়ী যানজট ◈ ভোর থেকেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠছে ইসরায়েল ◈ ইরান মেক্সিকোতে বিশ্বকাপ খেলতে চায়, যুক্তরাষ্ট্রে নয়

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২১, ০৯:১৭ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২১, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তামিম-সাকিবদের কাবু করতে ম্যাকগ্রা-গিলেস্পিদের পরিকল্পনা সাজাচ্ছে উইন্ডিজ পেসার কেমার রোচ

রাহুল রাজ: [২] করোনার কারণে বাংলাদেশে উইন্ডিজদের তারকা ক্রিকেটার না আসলেও এসেছেন অভিজ্ঞ পেসার কেমার রোচ। ওয়ানডে সিরিজ সহজে জিতে থাকলেও টেস্ট সিরিজটা কঠিনই হবে বাংলাদেশের। যেখানে পেসার রোচের হুমকিস্বরূপ দেখা যেতে পারে টেস্টে।

[৩] আর তামিম-সাকিবদের কাবু করতে ইতিমধ্যে বড় পরিকল্পনা সাজিয়েছেন ৬০ টেস্টে ২০৪ উইকেট শিকার করা এই পেসার। যেখানে ২০০৪ সালে ভারতকে তাদের মাঠে হারাতে যে বিশেষ পরিকল্পনা সাজিয়েছেন গ্লেন ম্যাকগ্রা ও জেসন গিলেস্পি।

[৪] যেখানে মিডল স্টাম্প বরাবর বল করে ব্যাটসম্যানদের বিরক্ত করে আউট করার পরিকল্পনা। এতে অ্যাডাম গিলক্রিস্টের সেই অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয়। এবার সেই পরিকল্পনা তৈরি করছেন রোচ।

[৫] গণমাধ্যমকে পেসার কেমার রোচ বলেন, বাংলাদেশ ফাস্ট বোলারদের জন্য কঠিন জায়গা। এসব পিচে গতি বা মুভমেন্ট তেমন থাকে না। তাই বোলারদের ধারাবাহিকভাবে ঠিক জায়গায় বল করে যেতে হয়। ফ্রন্ট ফুটে ব্যাটসম্যানদের সোজা লেন্থে বল করতে হবে। বাংলাদেশে সফল হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা তৈরি হবে তাতেই। বাংলাদেশের মিডল অর্ডারকে বিপদে ফেলতে হলে যত তাড়াতাড়ি সম্ভব রিভার্স করতে হবে।

[৬] অনেক পরিকল্পনাই করা হচ্ছে, মাঠে সেগুলো বাস্তবায়িত করতে হবে। বাংলাদেশি ব্যাটসম্যানদের সম্পর্কে আমরা জানি। অনেক বছর ধরেই একই দল নিয়ে তারা খেলছে। তাদের মূল যে ব্যাটসম্যানরা আছে তাদের নিয়ে আমরা এখন ভালো করেই জানি। বোলিং ইউনিটের আলোচনায় আমরা বাংলাদেশি ব্যাটসম্যানদের নিয়ে আলোচনা করব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়