শিরোনাম
◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২১, ০৯:৩৮ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২১, ০৯:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ আদনান ফাহাদ : দুর্নীতিপরায়ন কৃষক কিংবা অশিক্ষিত দুর্নীতিবাজ পাওয়া দুষ্কর

শেখ আদনান ফাহাদ : আমার ধারণা বাংলাদেশে দুর্নীতি ক্রমশ কমছে, সুশাসন বাড়ছে এবং এতে ডিজিটাল প্রযুক্তি বড় ভূমিকা রাখছে। পাশাপাশি বেতন বৃদ্ধি, সুযোগ-সুবিধা বৃদ্ধি ইত্যাদি কারণে অনেক দায়িত্বশীল মানুষ দুর্নীতি করছেন না বা কম করছেন। তবে বিলোপ হতে বহু দেরি। দুর্নীতিতে বিশ্ববিদ্যালয়গুলোর ‘অবদান’ নিয়ে গবেষণা হওয়া অত্যন্ত জরুরি। সরকারি-বেসরকারি শীর্ষ কর্তাবৃন্দ, রাজনীতিবিদ, ইঞ্জিনিয়ার, ঠিকাদার, সাংবাদিক, শিক্ষক যারা দুর্নীতি- প্রেমিক/প্রেমিকা তারা সবাই বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকেই পাশ করেছেন।

দুর্নীতিপরায়ন কৃষক কিংবা অশিক্ষিত দুর্নীতিবাজ পাওয়া দুষ্কর। তাই দুর্নীতি ও বিশ্ববিদ্যালয় নিয়ে গবেষণা করা দরকার বলে মনে করি। আমাদের শিক্ষা ব্যবস্থাই এমন যে এখান থেকে নৈতিকতা সম্পন্ন শিক্ষার্থী বের করা সম্ভব হচ্ছে না। এবার এটাও ঠিক যে, প্রচুর ভালো কাজ, উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এবং এগুলোতে আমাদের শিক্ষিতজনেরাই মূল অবদান রাখছেন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়