শিরোনাম
◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২১, ০২:১৮ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২১, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারি মাধ্যমিকে তিন কোটার শিক্ষার্থীর অপেক্ষমান তালিকা প্রস্তুত: মাউশি পরিচালক

শরীফ শাওন: [৩] ভর্তি নীতিমালা অনুযায়ী ৫ শতাংশ মুক্তিযোদ্ধা, ২ শতাংশ প্রতিবন্ধী, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্ত-কর্মচারী এবং শিক্ষক-কর্মচারীর সন্তানের জন্য ২ শতাংশ কোটার শিক্ষার্থীদের ভর্তিতে দ্বিতীয় বারের মতো লটারির মাধ্যমে তালিকা প্রস্তুত করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

[৪] মঙ্গলবার মাউশি পরিচালক (মাধ্যমিক) বেলাল হোসেইন বলেন, মুল ও অপেক্ষমান তালিকায় যারা স্থান পায়নি এমন শিক্ষার্থীদের নিয়ে লটারির মাধ্যমে দ্বিতীয় বারের মতো অপেক্ষমান তালিকা তৈরি করা হয়েছে। এর আগে সারাদেশে সরকারি মাধ্যমিকের ১ম-৯ম শ্রেণির শিক্ষার্থীদে এসকল তালিকা প্রকাশ করা হয়েছিলো। নির্ধারিত সময়ে ভর্তি না হওয়ায় মাঠ পর্যায় থেকে শূন্য আসনের তালিকা নিয়ে এ কার্যক্রম পরিচালিত হয়েছে।

[৫] কোটাসহ সকল শিক্ষার্থীর প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে ভর্তি কার্যক্রম পরিচালনা করতে মাউশির বিজ্ঞপ্তিতে জানানো হয়। অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) বেলাল হোসাইন’র কক্ষে লটারি কার্যক্রমটি অনুষ্ঠিত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়