শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২১, ১১:৪৬ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২১, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তরুণীকে ধর্ষণের পর ভিডিও ভাইরালের ভয়ভীতি, সাউথ ইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী রাফিদ গ্রেপ্তার

ইসমাঈল ইমু: [২] রোববার রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন ভুক্তভোগী নারীর বাবা।

[৩] এজাহারে বলা হয়, ক্যান্টনমেন্ট থানাধীন পুরাতন ডিওএইচএস ৬ নম্বর রোডের ৮১/এ নম্বর বাড়ির ২য় তলার বাসিন্দা ও সাউথ ইস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী রাফিদ সাদমানের (২৫) সঙ্গে ওই নারীর পরিচয় হয়। এক পর্যায়ে তারা মাঝেমধ্যে দেখাও করে। গতবছর ৩০ অক্টোবর রাত ৯টার দিকে ওই তরুণীকে রাফিদ সাদমাস তার বাসায় নিয়ে যায়। সেখানে কোমল পানীয়র সঙ্গে নেশা জাতীয় কিছু খাইয়ে দিলে অচেতন হয়ে পড়ে ওই তরূণী।

[৪] এরপর রাফিদ তরুণীকে নগ্ন করে তা ভিডিও ধারণ করে। পরে তরুণী জ্ঞান ফিরলে তাকে ওই ভিডিও দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ধর্ষণ করে। এছাড়া কাউকে কিছু না জানানোর জন্য ভয়ভীতি দেখিয়ে পরদিন সকালে তাকে ছেড়ে দেয়।

[৫] এরপর থেকে প্রায়ই তাকে ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে ধর্ষণ করে আসছে। বর্তমানে রাফিদ আরও বেপরোয়া হয়ে উঠলে ওই তরুণী তার মাকে বিষয়টি জানালে। পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেয় রাফিদের বিরুদ্ধে মামলা করার বিষয়ে।

[৬] ক্যান্টনমেন্ট থানার পদের্শক (অপারেশন) সিহাব উদ্দিন বলেন, এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়