শিরোনাম
◈ মন্ত্রীদের কথা কম বলে মনোযোগ দিতে নির্দেশ, ১৮০ দিনে পারফরম্যান্স মূল্যায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত ◈ রাজনীতি করার জন্য একটু ‘স্পেস’ চায় আওয়ামী লীগ! ◈ ছয় আসন, বড় লক্ষ্য: ছাত্রনেতৃত্বাধীন এনসিপির সামনে এখন কী? তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? ◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২১, ০৬:০৬ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২১, ০৬:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাষ্ট্রের সব অঙ্গ এক সঙ্গে কাজ করতে হবে, পুলিশি রাষ্ট্র যেন মনে না হয়: হাইকোর্ট

নূর মোহাম্মদ: [২] হাইকোর্ট বলেছেন, পুলিশকে কথায় নয়, কাজে পটু হতে হবে। পুলিশ যাতে মানুষের বন্ধু হয় সেটা করতে হবে। কে কোন দল, আদর্শের সেটা বিবেচনা করার দায়িত্ব পুলিশের নয়। সমাজকে শান্তিপূর্ণ অবস্থানে নিয়ে যেতে হবে।
[৩] কুষ্টিয়ার এসপি তানভীর আরাফাত আদালতের নির্দেশে হাজির হলে সোমবার (২৫ জানুয়ারি) শুনানিতে এসব কথা বলেন হাইকোর্ট। আদালত আরও বলেন, আইনের শাসন, বিচার ব্যবস্থা একা পূর্নাঙ্গতা পায় না। রাষ্ট্রের সব অঙ্গ এক সঙ্গে কাজ করতে হবে। এজন্য কথায় পটু না হয়ে, কাজ করতে হবে বলে উল্লেখ করেন হাইকোর্ট।
[৪] পরে এসপির নিঃশর্ত ক্ষমার আবেদনের বিষয়ে আদেশের জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেন হাইকোর্ট। একইসঙ্গে এসপিকে ভবিষ্যতের জন্য সতর্ক করে ব্যক্তিগত হাজিরা থেকে অ্যাহতি দেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়