শিরোনাম
◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল! ◈ ‘ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত সবাই, ভুক্তভোগী শুধু খেলোয়াড়রা’ : সাকিব আল হাসান ◈ নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন সাবেক গভর্নর আহসান এইচ মনসুর ◈ ৯ তরুণ হত্যার ঘটনায় মামলার অভিযোগ গঠন শুনানি আজ

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২১, ০৪:৫২ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২১, ০৪:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তরুণদের জন্য আগে দেশ, সেরাদের জন্য আইপিএল, বললেন পিটারসেন

স্পোর্টস ডেস্ক : [২] ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে ইংল্যান্ডের উচিত সেরা একাদশ বাছাই করা, মত ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান কেভিন পিটারসেনের। টুইট করে তিনি লিখেছেন, সেরা ইংল্যান্ড খেলোয়াড়রা ভারতের বিরুদ্ধে যত বেশি সম্ভব ম্যাচ খেলতে চাইবে। তাদের দলে নাও। তারপর তারা আইপিএল খেলুক, যোগ্যতা অনুযায়ী যত সম্ভব পয়সা আয় করুক। প্রত্যেক ক্রীড়াবিদের কাছে টাকাই রাজা। এরপর একটু বিশ্রাম নিতে পারে তারা।

[৩] পিটারসেনের এই টুইটে এক ইংল্যান্ড সমর্থক প্রশ্ন তোলেন। তিনি বলছেন, অনেকটা ভাড়াটে ক্রিকেটারের চেহারা দেওয়া হয়ে গেল। ওয়ানডে কিংবা টেস্ট খেলেই খেলোয়াড়রা পরিচিতি পায়। দেশই প্রাধান্য পাওয়া উচিত। কিন্তু ফ্যানের এই বক্তব্যের সঙ্গে সহমত নন পিটারসেন। তিনি বলছেন, কেরিয়ারের শুরুতে বা তরুণ ক্রিকেটারদের জন্য দেশ অগ্রাধিকার হওয়া উচিত, কিন্তু সেরাদের জন্য নয়। মওসুমের শুরুর টেস্ট ম্যাচের থেকে আইপিএল বেশি জরুরি।

[৪] ভারতের বিরুদ্ধে প্রথম দুই টেস্টের জন্য নির্বাচিত হননি অভিজ্ঞ ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। এই সিদ্ধান্ত মানতে পারছেন না পিটারসেন। তার মতে, বেয়ারস্টোকে অবশ্যই প্রথম একাদশে রাখা উচিত। দুই অভিজ্ঞ পেসার স্টুয়ার্ট ব্রড এবং জেমস অ্যান্ডারসনকেও খেলানো উচিত বলে মনে করেন সাবেক এই ইংরেজ ব্যাটসম্যান। এই দু’জন অবশ্য ১৮ জনের দলে আছেন। - আজকাল / জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়