শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২১, ০৮:৩৩ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২১, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিলে বিমান বিধ্বস্তে ক্লাব সভাপতিসহ চার ফুটবলার নিহত

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের ক্লাব পালমাসের সভাপতিসহ চার ফুটবলার বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। মারা গেছেন ছোট্ট উড়োজাহাজটির পাইলটও। পরদিন কোপা ভার্দের শেষ ষোলোর ম্যাচে ভিলা নোভা ক্লাবের বিপক্ষে খেলা। তাই বিমানে করে দেশটির চতুর্থ স্তরের ক্লাবটির এই খেলোয়াড়রা সেখানে খেলতে যাচ্ছিল। সঙ্গে ছিলেন ক্লাব প্রেসিডেন্টও। রবিবার যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ক্লাব প্রেসিডেন্টের নাম লুকাস মেইরা। আর যে চার ফুটবলার মারা গেছেন তারা হলেন- লুকাস প্রাসেদেস, গিলের্মে নো, রানুলে ও মার্কাস মলিনারি।

পালমাসের একজনের বরাত দিয়ে রয়টার্স লিখেছে, ‘বিমান টেকঅফ করেছিল, এরপর তোকানতিনেসে এভিয়েশন অ্যাসোসিয়েশনের রানওয়ের শেষ প্রান্তে গিয়ে বিধ্বস্ত হয়।’

পালমাস তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘শোকের সঙ্গে জানাচ্ছি, কেউই বেঁচে ফিরতে পারেননি।’ তবে কোন উড়োজাহাজে চড়েছিলেন খেলোয়াড়েরা, সেটি জানায়নি পালমাস।

যে চারজন খেলোয়াড় মারা গেছেন, তারা চলতি বছরই (২০২১) পালমাসে যোগ দিয়েছেন।

এর আগে ২০১৬ সালে ব্রাজিলের শাপেকোয়েন্স নামক একটি ক্লাবের পুরো স্কোয়াডের সবাই বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিল। তারা কোপা সুদামারিকানার ফাইনাল খেলতে কলম্বিয়া যাচ্ছিল। যাওয়ার পথে মেদিলিন নামক স্থানে বিধ্বস্ত হয়েছিল।

সেই দুর্ঘটনা এখনো কাঁদায় ব্রাজিলের ফুটবলকে। যে ধাক্কার চতুর্থ বর্ষপূর্তি হয়েছে কয়েক দিন আগে। এর মধ্যে ফের বিমান দুর্ঘটনা শোকের কালো ছায়া নামিয়ে এনেছে ব্রাজিলের ফুটবলে। দেশরুপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়