শিরোনাম
◈ তারেক রহমানের আগমন ঘিরে বরিশালে নেতাকর্মীদের ঢল, বেলস পার্ক মাঠে সাজ সাজ রব ◈ আজ তিস্তাপাড়ে যাচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান ◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২১, ০১:১৬ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২১, ০১:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্নীতির মামলা থেকে অব্যাহতি চেয়ে হাইকোর্টে পার্থ গোপাল বণিকের আবেদন

নূর মোহাম্মদ: [২] বিচারিক আদালতে অব্যাহতি চেয়ে করা আবেদন খারিজের বিরুদ্ধে সিলেটের সাময়িক বরখাস্ত কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন) পার্থ গোপাল বণিক হাইকোর্টে রিভিশন আবেদন করেছেন।

[৩] রাজধানীর নর্থ রোডের (ভূতের গলি) ফ্ল্যাট থেকে ৮০ লাখ টাকা উদ্ধারে দুর্নীতির মামলায় পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে গত বছরের ৪ নভেম্বর অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত-১০। একই দিন পার্থ গোপাল বণিকের অব্যাহতি চেয়ে করা আবেদন খারিজ করে দেন ওই আদালত।

[৪] এর আগে গত বছরের ২৪ আগস্ট তদন্ত কর্মকর্তা পার্থের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে বলা হয়, পার্থ গোপালের কাছ থেকে উদ্ধার হওয়া ৮০ লাখ টাকার কোনো বৈধ উৎস তিনি দেখাতে পারেননি। তিনি সরকারি দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়ম, ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে উপার্জিত অর্থ পাচারের উদ্দেশ্যে নিজ বাসায় লুকিয়ে রেখেছেন মর্মে প্রমাণিত হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়