শিরোনাম
◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১, ০৯:৪১ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২১, ০৯:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বকাপ সুপার লিগের রানরেটে সব দেশের চেয়ে এগিয়ে বাংলাদেশ

রাহুল রাজ :[২] সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে স্বাগতিক বাংলাদেশ। এই সিরিজের মধ্য দিয়েই বিশ্বকাপ সুপার লিগ মিশন শুরু করেছে টাইগাররা। তবে দুই ম্যাচ খেলেই নেট রানরেটে সবাইকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ।

[৩] সুপার লিগে দুই ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ। তবে নেট রানরেটে ইতোমধ্যে সবার চেয়ে এগিয়ে রয়েছে টাইগাররা। দুই ম্যাচ শেষে বাংলাদেশের নেট রানরেট +১.৩৭৯। বাংলাদেশের পরেই রয়েছে ইংল্যান্ড। তাদের নেট রানরেট +০.৭৯০।

[৪] সুপার লিগের পয়েন্টের ওপর ভিত্তি করেই ২০২৩ সালের বিশ্বকাপে সুযোগ পাবে দলগুলো। ভারত স্বাগতিক হওয়ায় সরাসরি খেলবে, ভারত বাদে বাকি সেরা সাত দল সরাসরি অংশ নিবে বিশ্বকাপে।

[৫] বর্তমানে সুপার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ৪০। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দুইয়ে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকার ৮ নম্বরে রয়েছে ভারত।
- আইসিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়