শিরোনাম
◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১, ০৬:১৪ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২১, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মইনুদ্দীন-ফখরুদ্দিনদের অত্যাচারে কোকো মারা গেছেন: মির্জা ফখরুল

মহসীন কবির: [২] খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো মারা যাওয়ার এ অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।কোকোর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রোববার (২৪জানুয়ারি) সকালে রাজধানীর বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ অভিযোগ করেন। ডিবিসি ও সময় টিভি

[৩] মির্জা ফখরুল বলেন, তিনি একজন ক্রীড়া সংগঠক ছিলেন। অতি অল্প সময়ের মধ্যে ক্রীড়াঙ্গনে বিভিন্ন কাজের মাধ্যমে তিনি নিজেকে স্মরণীয় করে রেখেছেন। দুর্ভাগ্য আমাদের এই অত্যন্ত মেধাবী ক্রীড়া সংগঠককে মঈন উদ্দিন-ফখরুদ্দিন সরকার নির্মমভাবে, অন্যায়ভাবে নির্যাতন করায় তিনি অসুস্থ হয়ে পড়েন। সেই অসুস্থ অবস্থায় তিনি মারা গিয়েছেন। আমরা মনে করি তাকে হত্যা করা হয়েছে।

[৪] তিনি বলেন, আরাফাত রহমান কোকো সৃষ্টি হয়েছিলেন বাংলাদেশের উন্নয়নের জন্য, ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য। আমরা আজকে তার মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত করেছি। এসময় যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম, বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলামসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়