শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১, ০৬:১১ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২১, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৬ই ডিসেম্বরের মধ্যে রাজাকারের তালিকা প্রকাশ করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ফজলুল হক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, ১৬ই ডিসেম্বরের মধ্যে রাজাকারদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হবে। ২৬শে মার্চ মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে। তিনি শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে ভূমিহীন ও গৃহহীনদের ঘর বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আরো নয় লক্ষ লোককে আমরা এই মুর্জিব বর্ষে এবং স্বাধীনতার সুর্বণ জয়ন্তীতে ইনশাআল্লাহ ঘর প্রদান করবো।

এর আগে কালিয়াকৈর উপজেলার গৃহহীনদের মধ্যে ৯০টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে উপজেলা হল রুম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে ঘর ও জমির দলিল হস্তান্তর করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মহসিন, গাজীপুর জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম, কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা সহকারী কমিশনার ভূমি আদনান চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল প্রমুখ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়