শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১, ১২:৫৯ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২১, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১] সেন্টমার্টিনে ট্রলার ডুবি : নিহত ৪, জীবিত উদ্ধার ১৩

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের সেন্টমার্টিনের অদূরে গভীর বঙ্গোপসাগরে ২৬ জেলেসহ এফভি যানযাবিল নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে।

[৩] শনিবার ভোরে সেন্টমার্টিনের ৬৫কিলোমিটার উত্তর-পশ্চিমে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।

[৪] বিকেলে এতথ্য নিশ্চিত করেছেন টেকনাফ কোষ্টগার্ড স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট মাহদীন।

[৫]তিনি আরো বলেন, এ ঘটনায় ১৩জনকে জীবিত উদ্ধার করা হলেও বাকীরা এখনো নিঁখোজ রয়েছে।নৌবাহিনী ও কোষ্টগার্ডের যৌথভাবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

[৬] ট্রলার মালিক মোহাম্মদ আলী বলেন,সকালে ঘন কুয়াশায় হঠাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হয়।এ কারণে ট্রলারটি ডুবে যায়।ওই ট্রলারে ২৬ জন জেলে-মাঝি ছিলেন।ট্রলারটি চট্টগ্রামের কর্ণফুলী থেকে এক সপ্তাহ আগে সাগরে গিয়েছিল।

[৭]  উল্লেখ, গত এক সপ্তাহ আগে চট্টগ্রামের কর্ণফুলী থেকে ২৬ জন জেলে নিয়ে মাছ ধরতে যায় স্থানীয় বহদ্দার মোহাম্মদ আলীর মালিকাধীন এফভি যানযাবিল নামে ট্রলারটি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়