শিরোনাম
◈ আ‌র্জেন্টিনা কখনো হাল ছাড়ে না: ‌কোচ স্কালোনি ◈ নারী ক্রিকেটের পাইপলাইন আরো শক্তিশালী কর‌তে বি‌সি‌বি ‌বিভাগীয় মেন্টর নি‌য়োগ দি‌চ্ছে  ◈ বিশ্বজুড়ে বাড়ছে ডেঙ্গু, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ◈ অর্থনৈতিক সংকট কাটিয়ে উচ্চ মধ্যম আয়ের দেশে হিসেবে মর্যাদা পেল শ্রীলঙ্কা ◈ রেকর্ডভাঙা তাপদাহে ফ্রান্সে আরও ২,০২৫ জনের প্রাণহানি ◈ রুদ্ধশ্বাস লড়াই শেষে ৩-২ ব্যবধানে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা ◈ রপ্তানির প্রধান খাতে ধাক্কা, কমেছে পোশাক শিল্পের বৈদেশিক আয় ◈ ট্রাম্প কি বালোগানের নিষেধাজ্ঞা তুলে দিতে পারবেন? সমর্থকদের জল্পনা ◈ অবশেষে দেড় লাখ টাকায় মীমাংসা, ১২ দিন অনশনের শেষে প্রেমিকের বাড়ি ছাড়লেন নুসরাত! ◈ শেরওয়ানির জন্য আড়াই ঘণ্টা ফ্লাইট আটকে রাখলেন বিমান কর্মকর্তা, ভোগান্তিতে শতাধিক যাত্রী

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২১, ০৯:৪১ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২১, ০৯:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে ৯ মাসে সর্বনিম্ন শনাক্ত ৪৩৬, মৃত্যু ২২ জন, সুস্থ ৩৩৮

মহসীন কবির ও শাহীন খন্দকার: [২] শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত কোভিড বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৩] কোভিডের ৩২২ তম দিনে গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ২০০টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১১ হাজার ১১৫ জনের। এখন পর্যন্ত ৩৫ লাখ ৪১ হাজার ৩৮৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট শনাক্ত ৫ লাখ ৩১ হাজার ৩২৬ জন। মোট মারা গেছেন ৮০০৩ জন।

[৪] মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৫ হাজার ৮৯৯ জন।২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৯২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ।

[৫] বিজ্ঞপ্তিতে নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত ২২ জনের মধ্যে ১৭ জন পুরুষ, নারী পাঁচ জন। এদের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে তিন জন। এছাড়া বরিশাল বিভাগে এক জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালেই মারা গেছেন ২২ জন। মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ১৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছেন।

[৬] গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৯৭ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১১৮ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৯৮ হাজার ৫৯৮ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৮৭ হাজার ৮৩৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১০ হাজার ৭৬২ জন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়