শিরোনাম
◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে ◈ বিএনপি-জামায়াতের শক্তি কোথায়, দুর্বলতা কোথায় ◈ সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২১, ০৩:০০ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২১, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় নাইট গার্ডকে হত্যার অভিযোগ

ডেস্ক রিপোর্ট: কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে এক নাইট গার্ডকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত নাইট গার্ড উপজেলার নলুয়া চাঁদপুর গ্রামের দোকানি বাড়ির হাসন আলীর ছেলে আবুল হাশেম (৬০)। মৃতদেহটি শুক্রবার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি পুলিশ।

নিহত আবুল হাশেমের ভাগ্নে জহিরুল ইসলাম বলেন, নিহত আবুল হাশেম এলাকার নলুয়া চাঁদপুর বাস স্ট্যান্ডে বহুদিন যাবত নাইট গার্ডের কাজ করে আসছিলেন। কিছু দিন আগে এলাকার বাবুল মিয়া (৫০) নামের এক ব্যক্তির সাথে হাশেমের কথা কাটাকাটি হয়। বাবুল মিয়া বহুবার আবুল হাশেমকে হুমকি দেয়। সর্বশেষ গত বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ২ টার দিকে বাবুল মিয়া বাসস্ট্যান্ডে আসেন। এত রাতে বাস স্ট্যান্ডে আসার কারণ জানতে চাইলে বাবুল মিয়া নাইট গার্ড আবুল হাশেমের উপর ক্ষিপ্ত হন। এক পর্যায়ে বাবুল মিয়া আবুল হাশেমের বুকে আঘাত করেন। আবুল হাশেম মাটিতে লটিয়ে পড়ে মারা যান।

আবুল হাশেমের স্ত্রী মালেকা বানু জানান, আমি মামলা করতে যাচ্ছি। আমি দেশ ও দশের কাছে আমার স্বামী হত্যার বিচার চাই।

বরুড়া থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার জানান, নলুয়া চাঁদপুর বাজারের নাইট গার্ড আবুল হাশেম ও তার সহযোগী রাত বাজারে আগুন পোহাচ্ছিলেন। তখন বাজারে নাইট গার্ড আবুল হাশেম পাশের বাড়ির বাবুল মিয়াকে দেখেন। এক পর্যায়ে তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরপরে তিনি অচেতন হয়ে মারা যান। আমরা মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। বাংলাদেশ প্রতিদিনি

  • সর্বশেষ
  • জনপ্রিয়