শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা: বাংলাদেশি নাগরিক গ্রেফতার ◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান  ◈ বা‌র্সেলোনা ফুটবল ক্লা‌বের রেকর্ড গড়া আয়  ◈ মেক্সিকোতে স‌হিংসতা, ‌বিশ্বকাপ যে শর্তে সরে যেতে পারে ◈ অবৈধভাবে টোল নিলে কঠোর ব্যবস্থা: সড়ক প্রতিমন্ত্রী ◈ ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের ◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা ◈ ৫ মামলায় জামিন পেয়ে নতুন করে যে দুঃসংবাদ পেলেন আইভী

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২১, ১২:৪২ দুপুর
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২১, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রত্যাশিত এরা বরাক নদীতে সেতুর কাজ শুরু

স্বপন দেব: [২] প্রায় পঞ্চাশ হাজার মানুষের চলাচলের রাস্তা মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কেশবচর গ্রাম জেলার শেষ সীমান্ত এবং হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলাধীন আউশকান্দি ইউনিয়নের মিনাজপুর গ্রামের মধ্যখানে অবস্থিত এরা বরাক নদী।

[৩] এই নদী পারাপার করেন দুই জেলার হাজার হাজার লোকজন। ঢাকা-সিলেট মহাসড়ক থেকে আধা কি.মি. দূরত্ব নদীটি মৌলভীবাজার সদর উপজেলার প্রায় ১৫/১৬টি গ্রামের লোকজনের সহজ চলাচলের রাস্তা এটি।

[৪] কিন্তু সেতু না থাকায় মানুষের ভোগান্তির ছিলো চরমে। পাশর্^বর্তী স্কুল,কলেজ,হাসপাতালসহ জরুরী সকল কাজ করতে নৌকা ও লম্বা সাকো দিয়ে চলাচল করতে হতো এই এলাকার মানুষকে।

[৫] বৃহস্পতিবার (২১ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে সেতুর কাজ শুরু করা হয়।

[৬] প্রকৌশলী মো.আলঙ্গীর চৌধুরী জানান প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি দৈর্ঘ্য ৯৬ মিটার আর কাজটি শেষের মেয়াদ ১৫ মাস। তিনি আরো বলেন, স্থানীয় সংসদ সদস্য নেছার আহমেদ জাতীয় সংসদ অধিবেশন থাকায় আসতে পারেননি। পরে এসে আনুষ্ঠানিক ভাবে ভিত্তিপ্রস্থর স্থাপন করে যাবেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়