শিরোনাম
◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি ◈ ঋণ নয়, বিনিয়োগে জোর—সঙ্গে ভাবনায় ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২১, ১২:২০ দুপুর
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২১, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পারমাণবিক শক্তিধর দেশগুলোকে বাদ দিয়েই পরমাণু অস্ত্র বিরোধী চুক্তি স্বাক্ষর

তাবাসসুম সুইটি: [২]শুক্রবার পরমাণু অস্ত্রবিরোধী আন্তর্জাতিক একটি সংগঠনের উদ্যোগে বিশ্বের ৫১টি দেশ এ চুক্তিতে স্বাক্ষর করেছে। তবে এ চুক্তির কার্যক্রম কাগজ-কলমেই সীমাবদ্ধ থাকবে বলে ধারণা করা হচ্ছে। কারণ জাতিসংঘের অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানটি এ চুক্তিতে স্বাক্ষর করেনি প্রধান পারমাণবিক শক্তিধর দেশগুলো। এর মাধ্যমে মূলত ছোট ছোট দেশগুলোকে পারমাণবিক কর্মকান্ড থেকে বিরত রাখা হবে। দ্য গার্ডিয়ান

[৩]‘দ্য ট্রিটি অন দ্য প্রোহিবিশন অব নিউক্লিয়ার ওয়েপন্স’ (টিপিএনডব্লিউ) শিরোনামের এই চুক্তি অনুসারে সাক্ষরকারী দেশগুলো নিজে পারমাণবিক অস্ত্র উৎপাদন, ক্রয় বা এ সংক্রান্ত লেনদেন অথবা অন্য কোনো পারমাণবিক শক্তিধর দেশকে অস্ত্র পরীক্ষা ও ব্যবহারে সাহায্য করতে পারবেনা।

[৪]২০১৬ সালে জাতিসংঘের অর্থায়নে টিপিএনডব্লিউ গঠনের সময় ১২৩টি দেশ এর পক্ষে ভোট দেয়, আর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ইসরায়েলের মতো প্রধান পারমাণবিক অস্ত্রধারী দেশসহ মোট ৩৮টি দেশ এর বিপক্ষে ভোট দেয়। তবে তারা মনে করে চীন, পাকিস্তান ও ভারতের উচিত পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করা। সম্পাদনা : মোহাম্মদ রকিব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়