শিরোনাম
◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি ◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত'

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২১, ০৮:৩৬ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২১, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাশরাফির রেকর্ডে ভাগ বসালেন মুশফিক

রাহুল রাজ : [২] বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ড মাশরাফি বিন মুর্তজার দখলে ছিল। সেই রেকর্ডে এবার ভাগ বসালেন মুশফিকুর রহিম।

[৩] ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমে মুশফিক বসলেন মাশরাফির পাশে। ক্যারিয়ারের ২২০তম ওয়ানডে খেলতে নেমেছেন মুশফিক। মাশরাফিও পঞ্চাশ ওভারের ম্যাচ খেলেছেন ২২০টি। ডানহাতি এই পেসার সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন গত বছরের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে।

[৪] তবে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ ওয়ানডে খেলায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই মাশরাফিকে পেছনে ফেলেছিলেন মুশফিক। সাবেক পেসার বাংলাদেশের হয়ে খেলেছেন ২১৮টি ওয়ানডে। একদিনের ক্রিকেটে তার বাকি দুটি ম্যাচ এশিয়া একাদশের হয়ে। ২০০৭ সালের জুনে ভারতের মাটিতে আফ্রিকা একাদশের হয়ে তিন ম্যাচের সিরিজের প্রথম ও শেষটি খেলেন মাশরাফি।

[৫] ২০০১ সালে ওয়ানডে ক্রিকেটে পথচলা শুরু হয় মাশরাফির। ২২০ ওয়ানডেতে ১ হাজার ৭৮৭ রান ও দেশের পেসারদের মধ্যে সবচেয়ে বেশি ২৭০ উইকেট পেয়েছেন নড়াইল এক্সপ্রেস। মুশফিকের ওয়ানডে অভিষেক ২০০৬ সালে। এখন পর্যন্ত তার ব্যাট থেকে এসেছে দেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ ৬১৯৩ রান।

[৬] এছাড়া বাংলাদেশি হিসেবে দুইশর বেশি ওয়ানডে খেলেছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। প্রায় একই সময়ে অভিষেক হওয়া সাকিব ২০৮ ও তামিম ২০৯টি ওয়ানডে খেলেছেন।

  • সর্বশেষ