শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২১, ০৭:৩০ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২১, ০৭:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বে ঘরে বসে খাবার অর্ডারে সবচেয়ে জনপ্রিয় পিৎজা

ডেস্ক রিপোর্ট: ‘টেকঅ্যাওয়ে’ তথা ঘরে বসে রেস্টুরেন্টের খাবার অর্ডার করা কিংবা দোকান থেকে খাবার কিনে নিয়ে যাওয়া এখন সারা বিশ্বেই জনপ্রিয় একটি মাধ্যম। ফুড ডেলিভারি প্রতিষ্ঠান বাড়ার সাথে সাথে এই মাধ্যমও জনপ্রিয় হচ্ছে। কিন্তু এভাবে ঘরে বসে খাবার অর্ডারের দিক দিয়ে কোন খাবারটি বেশি জনপ্রিয়? এক জরিপে উঠে এসেছে, এ ক্ষেত্রে বিশ্বে সবচেয়ে বেশি জনপ্রিয় খাবার হলো পিৎজা। অর্থাৎ ‘টেকঅ্যাওয়ে’ পদ্ধতিতে  এই খাবারটি বেশি অর্ডার হয়েছে। গুগল সার্চ ডেটা থেকে তৈরি ওয়ার্ল্ড ম্যাপ অনুযায়ী এ জরিপ চালানো হয়।

প্রতিটি দেশ থেকে সবচেয়ে বেশিবার সার্চ করা টেকঅ্যাওয়ে খাবারের ভিত্তিতে এই তালিকা করা হয়েছে। যুক্তরাজ্যের ইন্সুরেন্স ওয়েবসাইট মানিবিচ গুগলের তথ্যানুসারে ম্যাপটি তৈরি করেছে। খাবার নিয়ে যাওয়া সংক্রান্ত সার্চ টার্মের মাসিক গড় অনুযায়ী এ তলিকা।

তালিকায় দেখা গেছে, ৪৪টি দেশে পিৎজা পছন্দের শীর্ষে। এর মধ্যে আছে ভারত ও জার্মানির নাম। তালিকায় দ্বিতীয় অবস্থানে ধরে রেখেছে চায়নিজ খাবার। মোট ২৯টি দেশে চীনা খাবার  শীর্ষস্থানে। ব্রিটেন ও আমেরিকায় এ খাবার জনপ্রিয়। তৃতীয় যে খাবার মানুষ দোকান থেকে নিয়ে যায়, তা হলো সুশি। সুইডেন ও সুশির উৎপত্তিস্থল জাপানসহ ১০টি দেশের সার্চে শীর্ষে রয়েছে এই খাবার।বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়