শিরোনাম
◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২১, ০৬:৩৬ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২১, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাম্পের অভিশংসন ফেব্রুয়ারি পর্যন্ত পেছাতে চায় রিপাবলিকানরা

লিহান লিমা: [২] মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের রিপাবলিকান আইনপ্রণেতারা ডেমোক্রেটদের কাছে সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়া বিলম্ব করার আহ্বান জানিয়েছে। তারা বলছেন, ট্রাম্পকে নিজের পক্ষ অবলম্বনের জন্য সময় দেয়া প্রয়োজন। বিবিসি/এপি

[৩] সিনেটের সংখ্যালঘু দলের নেতা মিচ ম্যাককলিনের এই আহ্বানে সম্মতি জানিয়েছেন সিনেটের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেট দলের নেতা চাক শুমার। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে অভিশংসন প্রক্রিয়া শুরু হতে পারে।

[৪] গত ৬ ডিসেম্বর ক্যাপিটলে নজিরবিহীন সহিংসতার পূর্বে দেয়া এক ভিডিও বার্তায় ট্রাম্প সমর্থকদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ক্যাপিটলের দিকে এগিয়ে আসতে ও লড়াই করতে আহ্বান জানিয়েছিলেন। ওই সহিংসতায় এক পুলিশ অফিসারসহ ৪জন নিহত হন। সহিংসতার পর দ্রুত কংগ্রেসের দুই কক্ষ নির্বাচনে জো বাইডেনের ইলেক্টোরাল ভোটে জয়ের অনুমোদন দেয়।

[৫] এক সপ্তাহ পর ১৩ জানুয়ারি ট্রাম্পের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেয়ার অভিযোগ এনে তাকে অভিশংসন করে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ। এই প্রথমবারের মতো দুই বার কোনো মার্কিন প্রেসিডেন্টকে অভিশংসন করা হলো। প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট সদস্যরা বলছেন তারা এখন এই মামলা সিনেটে পাঠানোর জন্য প্রস্তুত। সিনেটে তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া হবে প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসনের বিচার।

[৬] প্রতিনিধি পরিষদে ট্রাম্পকে অভিশংসনের সময় ১০জন রিপাবলিকান ভোট দিয়েছিলেন। সিনেটে এখন ডেমোক্রেটদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও মার্কিন সংবিধান অনুযায়ী ট্রাম্পকে অভিশংসন করতে হলে কমপেক্ষ ১৭জন রিপাবলিকান আইনপ্রণেতার সম্মতির প্রয়োজন হবে।

[৭] ট্রাম্প ইতোমধ্যেই দক্ষিণ ক্যারোলিনার আইনজীবী বুচ বোয়ারকে অভিশংসনের বিচারে তার পক্ষে দাঁড়াতে নিয়োগ দিয়েছেন। বোয়ার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রশাসনে বিচার বিভাগের স্পেশাল কাউন্সেল ছিলেন।

  • সর্বশেষ