শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২১, ০৫:২০ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২১, ০৫:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামের খুলশী থেকে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের অভিযানে ১টি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড কার্তুজসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার (২১জানুয়ারি) চট্টগ্রাম মহানগর গোয়েন্দা সূত্রে জানা যায়, খুলশী থানাধীন ঝাউতলা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা গাজী মোঃ শাহজাহান (৩২), পিতা-মৃত গাজী মোঃ ফারুক, মাতা-আকলিমা বেগম, সাং-আন্ধারমানিক, সিকদার বাড়ী, থানা-ভূজপুর, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-ঝাউতলা রেলওয়ে কলোনী, বাসা নং-৬২৪/বি (সেমিপাকা), শাহজাহান এর বাসা, থানা-খুলশী, জেলা-চট্টগ্রামকে গ্রেপ্তার করে।

[৪] চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন এর দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শাহ মোঃ আব্দুর রউফ এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মুহাম্মদ ওসমান গনি এর নেতৃত্বে বিশেষ টিম-২ গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানাধীন ঝাউতলা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র গুলিসহ গাজী মোঃ শাহজাহানকে।(৩২) গ্রেপ্তার করেন।

[৫] জানা যায়, গাজী মোঃ শাহাজাহানের (৩২) বিরুদ্ধে সিএমপি এর খুলশী থানা ও সিএমপি এর খুলশী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রয়েছে। তার ব্যক্তির বিরুদ্ধে খুলশী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়