শিরোনাম
◈ বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ◈ রোহিঙ্গা সংকটে পরিবেশ-অর্থনীতিতে বড় চাপ, বাড়ছে মাদক ও চোরাচালান: সেনাপ্রধান ◈ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট ◈ ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি কমিটি হালনাগাদের নির্দেশ ◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ‘রাজনৈতিক বার্তা দিতেই অংশগ্রহণ’, বললেন বিরোধীদলীয় চিফ হুইপ ◈ কলকাতার আগুনে প্রাণহানি: ‘যা যা করার আছে, নিশ্চয়ই করব’ ◈ সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন: ভবিষ্যৎ রাষ্ট্রপতি নির্বাচনে আসছে নতুন বিধান ◈ পেছনের পর এবার সামনেও নম্বর প্লেট, মোটরসাইকেলে আসছে নতুন নিয়ম ◈ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে ভোট দিলেন তারেক রহমান ও মির্জা ফখরুল

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২১, ০৭:০১ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২১, ০৭:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চসিক নির্বাচনে  ধানের শীষের সমর্থনে নগর, উত্তর ও দক্ষিন যুবদলের গণমিছিল

রিয়াজুর রহমান: চসিক নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের ধানের শীষ প্রতিকের সমর্থনে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের যৌথ উদ্যোগে নগরীতে এ বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারী) বিকেলে নগরীর জমিয়তুল ফালাহ এলাকা থেকে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রিয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদল সভাপতি মোশাররফ হোসেন দিপ্তি সভাপতিত্বে এবং যুবদল কেন্দ্রিয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাধারণ সম্পাদক ও নগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের সঞ্চলনায় অনুষ্ঠিত গণমিছিল শেষে নগরীর টাইগারপাশ মোড়ে পথসভায় মিলিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেন, গণতন্ত্র রক্ষায় দেশ ও জাতির স্বার্থে আগামী ২৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য চসিক নির্বাচনে দল মত নির্বিশেষে চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে সকলকে ভোট কেন্দ্রে গিয়ে নির্ভিগ্নে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নাগরিক অধিকার প্রয়োগ করতে হবে। তিনি উন্নয়নের ও স্বাধীনতার প্রতীক ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুণরুদ্ধারে চট্টগ্রামের যুবদল নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালনের জন্য আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রিয় যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব বলেন, যুব ঐক্য প্রগতির ধারক বাহক জাতিয়তাবাদী যুবদলের জিয়ার সৈনিকদের মাঠে অবস্থান করে আগামী ২৭ জানুয়ারী ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে নিরলসভাবে কাজ করতে হবে। হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে এবং বীর চট্টলার উন্নয়নের স্বার্থে ডা. শাহাদাত হোসেনের মত যোগ্য প্রার্থীকে বিজয় করে আনতে হবে।
এতে কেন্দ্রিয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের সকল আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী যুবদল রাজপথে থেকে মানুষের মুক্তি এবং গণতন্ত্রের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। অতীতের ন্যায় এবারও যুবদলকে মাঠে থেকে সকল ভয়ভীতিকে উপেক্ষা করে ভোট কেন্দ্রে অবস্থান করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
বক্তব্য রাখেন, কেন্দ্রিয় যুবদলের সিনিয়র সহসভাপতি মোরতাজুল করিম বাদরু, কেন্দ্রিয় সহসভাপতি ইউসুফ বিন জলিল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মিনার, কেন্দ্রিয় যুবদলের সহ দপ্তর সম্পাদক এড. আজিজুর রহমানসহ স্হানীয় যুবদলের নেতৃবৃন্দ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়