শিরোনাম
◈ সরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিলের সুদহার নির্ধারণ ◈ জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত, ১৯ লাখ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ ◈ মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ‘আমি ভারতীয় হলে আমার ছোট ভাই বাংলাদেশি কীভাবে?’ ছত্তিশগড়ে বাঙালি আটক ◈ মোবাইল না দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় ষষ্ঠ শ্রেণির ছাত্র, ভিডিও ভাইরাল ◈ ভারতীয় রুপির বিপরীতে কেন শক্তিশালী হচ্ছে বাংলাদেশি টাকা? ◈ গুয়াংজো, ফ্রাঙ্কফুর্ট ও সাও পাওলোতে নতুন কনস্যুলেট খুলছে বাংলাদেশ ◈ শাহবাজ শরিফের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসছেন তারেক রহমান ◈ এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮% বাংলাদেশি পণ্য থাকবে শুল্কমুক্ত ◈ দুবলারচরে শতকোটি টাকার শুঁটকি বাণিজ্য, ন্যায্য দাম নিয়ে জেলেদের যত অভিযোগ

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২১, ০৬:১১ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২১, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইমো আইডির মাধ্যমে নারীকে উত্যক্ত করার অভিযোগে যুবক গ্রেপ্তার

সুজন কৈরী : [২]  ইমো আইডি দিয়ে নারীকে উত্যক্ত করার অভিযোগে মো. আব্দুর রহমান হাওলাদার (২৭) নামের একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ। তার কাছ থেকে ইমো আইডি খোলা সিমসহ মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।

[৩] বুধবার রাতে বরিশালের মেহেন্দিগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

[৪] গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আশরাফউল্লাহ বলেন, ইমো আইডি খুলে একজন নারীকে উত্যক্ত করার অভিযোগে গত ৯ নভেম্বর চকবাজার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম মামলাটির তদন্ত শুরু করে। এরই প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্তের পর অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

[৫] প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার আব্দুর রহমান তার ব্যবহৃত মোবাইল নম্বরে ইমো আইডি খুলে। ওই আইডি থেকে অভিযোগকারীর ইমো আইডিতে কল করে এবং বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শনের মাধ্যমে ভিকটিমকে উত্যক্ত করে। গ্রেপ্তারকৃতকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। সম্পাদনা: ফরহাদ বিন নূর

  • সর্বশেষ