শিরোনাম
◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২১, ০১:৫৬ রাত
আপডেট : ২২ জানুয়ারী, ২০২১, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরাকে অনলাইনে কোরআন শিক্ষা কোর্স

রাশিদ রিয়াজ : ইরাকের নাজাফে দি হলি কোরআন সেন্টার নারীদের জন্যে এ কোর্স চালু করছে। কোরআন ডট ইমামআলি ডট নেট জানিয়েছে ওই সেন্টারের প্রধান জামান আল-ইব্রাহামি জানান, শীঘ্রই এ কোর্স চালু হচ্ছে। এ কোর্সে রেজিস্ট্রেশনের জন্যে সুযোগ দেওয়া হয় পাঁচদিন। কোর্সে অংশগ্রহণ করতে ইচ্ছুকদের কোরআন দক্ষতা ও জ্ঞান মূল্যায়ন করা হবে ছয়দিনে। ইরাক ছাড়াও অন্যান্য দেশ থেকে মোট ৩৬০ জন নারী এ কোর্সে অংশ নিচ্ছেন। কোর্সে কোরআন তেলাওয়াতের অনুশীলন ছাড়াও আমাদের জীবনে সমস্যা নিরসনে কিভাবে তা সমাধান করা যায় তা শেখানো হবে। সপ্তাহে ছয়দিন হোয়াটস অ্যাপে এ কোর্স চালু করার পর তা দুই বছরে শেষ হবে। ইরাকে সাদ্দাম হোসেনের শাসনামল শেষ হবার পর ২০০৩ থেকে কোরআন চর্চা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। কোরআনের বিষয়বস্তু নিয়ে প্রতিযোগিতা, তেলাওয়াত, শিক্ষামূলক বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। ইকনা

  • সর্বশেষ
  • জনপ্রিয়