শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২১, ১২:২০ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২১, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পদ্মা সেতু চালু হলেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সুদিন আসবে: পরিকল্পনামন্ত্রী

সমীরণ রায়: [২] এম এ মান্নান আরও বলেন, এক বছরের মধ্যে পদ্মা ও পায়রা সেতুর কাজ শেষ হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য নতুন দিগন্ত উন্মোচন হবে। উন্নয়নে পাল্টে যাবে এই এলাকার চিত্র। ভাঙ্গা থেকে পায়রা সমুদ্রবন্দর পর্যন্ত রেল প্রকল্প অনুমোদন হয়ে আছে। পায়রা বন্দরের প্রয়োজনেই রেললাইন হতে হবে। এছাড়া মহাসড়কগুলো ফোরলেনে উন্নীত করার প্রকল্প হাতে নেয়া হয়েছে। দিন দিন দেশ এগিয়ে যাচ্ছে।

[৩] তিনি বলেন, ২০০৯ সালে বৈদেশিক মূদ্রার রিজার্ভ ছিলো ৯ বিলিয়ন ডলার। বর্তমানে রিজার্ভ বেড়ে দাড়িয়েছে ৪২ বিলিয়ন ডলারে। মাথাপিছু আয় ছিলো ৬শ’ ডলার। এখন মাথা পিছু আয় ২ হাজার ডলার। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে দেশ এগিয়ে যাচ্ছে।

[৪] বৃহস্পতিবার বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জনশুমারি ও গৃহগণনা-২০২১ উপলক্ষ্যে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

[৫] বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপন বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, জনশুমারি ও গৃহগণনা-২০২১ এর প্রকল্প পরিচালক কবির উদ্দীন আহাম্মদ, পরিসংখ্যান বুরোর মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়