শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২১, ১১:৫৮ দুপুর
আপডেট : ২১ জানুয়ারী, ২০২১, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গৃহকর্মী ও দারোয়ান নিয়োগে থানায় জানাতে হবে: ডিএমপির অতিরিক্ত কমিশনার

মাসুদ আলম: [২] বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার। গত বুধবার গভীর রাতে রাজধানীতে ডিবির ৩২ টিমের অভিযানে গ্রেপ্তার ৩৪ জনের বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

[৩] তিনি বলেন, রাজধানীর অনেক বাসা-বাড়িতে গ্রিল কেটে চুরি ও ডাকাতির ঘটনা ঘটছে। ডিএমপি রাজধানীর প্রতিটি বাসা-বাড়ির হালনাগাদ তথ্য সংগ্রহ করছে। ভাড়াটিয়া তথ্য ফরম পূরণের জন্য বারবার তাগাদা দিচ্ছে । সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে বাসা-বাড়িতে নতুন কাজের গৃহকর্মী, মালি কিংবা দারোয়ান নিয়োগ করা হলেও তা নিকটস্থ থানায় জানাতে হবে। তাহলে চুরি ও ডাকাতি কমে আসবে এবং তাদের সহজেই গ্রেপ্তার করতে পারবে পুলিশ। এছাড়া বাসা-বাড়ি পরিবর্তন করলেও জানাতে হবে থানায়।

[৪] ডিবি পুলিশের মুখপাত্র আরো বলেন, বিশেষ করে গ্রীল কেটে প্রবেশের ক্ষেত্রে চোরেরা বাসার কিচেন ও বাথরুমের পিছনের অংশ বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করে থাকে। এক্ষেত্রে সচেতনতার জন্য সবাইকে বাথরুম বা কিচেনের দরজা লাগিয়ে রাখার জন্য বলছি। এ বিষগুলো খেয়াল রাখতে হবে। এছাড়া যাদের সামর্থ্য আছে তারা যেন বাসায় সিসি ক্যামেরা বা আইপি ক্যামেরার ব্যবস্থা রাখেন। যে বাড়িতে গৃহকর্তা-গৃহকত্রী দু’জনই চাকরিজীবী, তাদের বাসার নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা রাখা খুবই উত্তম।

জনগণকে এই বিষয়ে সচেতন হতে হবে। এরপরও যদি এমন ঘটনা ঘটে যায়, তাহলে পুলিশকে অবগত করুন। যে কোন ঘটনা নিয়েন্ত্রণে রাখাই আমাদের লক্ষ্য।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়