শিরোনাম
◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২১, ০৮:৪২ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২১, ০৮:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ত্রিশাল থানার পুলিশ সদস্যের চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করলো সরাইল পুলিশ

আরিফুল ইসলাম: [২] ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় কর্মরত পুলিশ সদস্যের চুরি হওয়া মোবাইল ফোন প্রায় আড়াই মাস পর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার পুলিশ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দিয়েছেন।

[৩] মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাতে সরাইল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম তার অফিস কক্ষে উদ্ধার হওয়া মোবাইল ফোনটি ত্রিশাল থানার পুলিশ সদস্য রোকনুজ্জান (৩৮)-এর হাতে তুলে দেন। এসময় দীর্ঘদিন পর শখের মোবাইল (OPPO A12) স্মার্ট ফোনটি হাতে পেয়ে পুলিশ সদস্য রোকনুজ্জান সরাইল পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এখানকার পুলিশ সদস্যদের আন্তরিকতার প্রশংসা করেন।

[৪] এর আগে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে সরাইল থানার সহকারী উপ-পরিদর্শক রুবেল আখন-এর নেতৃত্বে পুলিশ সদস্য রাসেল সরকার ও রহমত আলী মঙ্গলবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে; সরাইল উপজেলার নোয়াগাঁও ইউপির বাড়িউড়া এলাকা থেকে এ মোবাইল ফোনটি উদ্ধার করেন তারা।

[৫] পুলিশ জানায়, ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় কর্মরত পুলিশ সদস্য রোকনুজ্জানের মোবাইল ফোনটি গত বছরের ৬ নভেম্বর ত্রিশাল উপজেলা সদরের সাইনবোর্ড এলাকা থেকে চুরি হয়। পরে তিনি ত্রিশাল থানায় সাধারণ ডায়েরি করেন। দীর্ঘ তদন্ত ও অনুসন্ধানের পর ফোনটি সরাইল এলাকা থেকে উদ্ধার হয়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ