শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২১, ০৮:৪১ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২১, ০৮:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খেলোয়াড়দের ফর্ম নিয়ে ভীষণ চিন্তিত চেলসি কোচ

স্পোর্টস ডেস্ক : [২] চেলসি গত ডিসেম্বরের শুরুতে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে ছিল। পথ হারিয়ে ক্রমাগত শুধু নিচেই নেমেছে তারা। সবশেষ লেস্টার সিটির বিপক্ষে হেরে পয়েন্ট তালিকার আটে নেমে যাওয়ার পর দলের ফর্ম নিয়ে দুর্ভাবনার কথা জানালেন কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড।

[৩] লেস্টারের কিং পাওয়ার স্টেডিয়ামে মঙ্গলবার প্রিমিয়ার লিগে ২-০ গোলে হারে চেলসি। ম্যাচের শুরুতে উইলফ্রেড এনডিডির গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন জেমস ম্যাডিসন। সবশেষ আট লিগ ম্যাচে চেলসির এটি পঞ্চম হার, জয় মাত্র দুটিতে। ম্যাচ শেষে হতাশা লুকাননি ল্যাম্পার্ড। এমন অবস্থায় আমরা পড়তে চাইনি।

[৪] আমি চিন্তিত। যে ছন্দে আমরা ছিলাম দ্রুত সেখান থেকে ফর্ম হারিয়ে আমরা এখন এই অবস্থায়, যদিও ফুলহ্যামের বিপক্ষে (গত শনিবার) ও আরও কিছু জয় এর মধ্যে আছে। তবে আট ম্যাচে পাঁচ হারের চেয়ে আমাদের ভালো করা উচিত ছিল।

[৫] গত দলবদলে প্রচুর অর্থ ব্যয়ে এক ঝাঁক খেলোয়াড় দলে টানে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। হারগুলো তরুণ দলটির জন্য শিক্ষা হিসেবে কাজে লাগবে বলে মনে করেন দলটির সাবেক তারকা ফুটবলার ল্যাম্পার্ড। এটা তরুণ একটা দল। দলের এমন অবস্থায় তাদের নিশ্চয় ভালো লাগবে না। আমি ড্রেসিংরুমে ছেলেদের বিপক্ষে নই। তাদের এখান থেকে শিখতে হবে। - দ্য সান/ বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়