শিরোনাম
◈ ক্রিস্টাল প্যালেসকে হারা‌লো ম‌্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ মির্জা ফখরুলের অনুরোধেও বদলায়নি বাস মালিক-শ্রমিকদের অবস্থান ◈ অতিক্রম করেছে হরমুজ প্রণালি, মার্চে আসছে ৪ কার্গো এলএনজি ◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২১, ০৫:২৫ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২১, ০৫:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাহুল রাজ : [২] অধিনায়ক হিসাবে প্রথম টস করতে নেমে তামিম ইকবাল জয় লাভ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচে অতিথিদের ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়ে।

[৩] দিবারাত্রির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায়। সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি-স্পোর্টস ও নাগরিক টিভি।

[৪] ২০২৩ বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজের দলে কিছু পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে তুলনামূলক অনভিজ্ঞ ওয়েস্ট ইন্ডিজ দলকে মোটেও হালকাভাবে দেখছেন না টাইগাররা।

[৫] নিষেধাজ্ঞা শেষে বাংলাদেশ দলে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তরুণ খেলোয়াড় নাজমুল হোসেন শান্তকে নিজেকে প্রমাণের সুযোগ দেওয়া হতে পারে সাকিবের ব্যাটিং পজিশনে। ৩ নম্বরে শান্তকে খেলাতে চান কোচ রাসেল ডমিঙ্গো। মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের পাশাপাশি কোচের ভরসার তালিকায় আছেন সৌম্য সরকারও। ফিনিশার হিবে তাকে ৭ নম্বরে খেলাতে চান ডমিঙ্গো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়