শিরোনাম
◈ ব্রিকস সম্মেলনে ডলারের বিকল্প খোঁজার চেষ্টা, কতটা সফল হবে জোট? ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলা‌দে‌শের আপাতত জায়গা হচ্ছে না, বুঝিয়ে দিল পাকিস্তান! ◈ তারেক রহমান ভারত সফরে আগ্রহী, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন ◈ সংবাদমাধ্যমের অবদানেই আজকের অবস্থান, ফ্রি মিডিয়ার আশ্বাস তথ্যমন্ত্রীর ◈ ভারতের কাছে ১৯ গোল হজম কর‌লো পাকিস্তান ◈ ক্যারিবীয় প্রিমিয়ার লিগের অভিষেকেই দলকে জেতালেন মে‌হেদী মিরাজ ◈ বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস ◈ ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন ◈ নদ-নদীর পানি বৃদ্ধি, প্লাবিত হতে পারে পাঁচ জেলার নিম্নাঞ্চল: পাউবো ◈ ‘বন্ধু’ আমিরাতের ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ডাক, সঙ্গে আরও ৭ মুসলিম দেশ

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২১, ০৪:১১ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২১, ০৪:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘প্যাট্রিয়ট পার্টি’ নামে নতুন রাজনৈতিক দল গঠন করছেন ট্রাম্প

রাশিদুল ইসলাম : [২] নতুন এই রাজনৈতিক দল গঠনে ঘনিষ্টজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনা করছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর দিয়ে বলছে ট্রাম্পের ট্রার্গেট এখন ২০২৪ সালের মার্কিন নির্বাচন। স্পুটনিক

[৩] গত সপ্তাহে ট্রাম্প তার আস্থাভাজন কয়েকজন রিপাবলিকান নেতা ও শুভাকাঙ্খিদের নিয়ে বৈঠক করেন। সেখানে দলের নাম নির্ধারণ করা হয়। এর আগে ট্রাম্প তার বিদায়ী সম্বর্ধনায় দেওয়া বক্তব্যে বলেন, যে আন্দোলন আমরা শুরু করেছি তা শুধু আরম্ভ হয়েছে মাত্র।

[৪] নির্বাচনে পরাজয় স্বীকার না করা এবং সমর্থকদের উস্কানি দেওয়ার পর তাদের দাঙ্গাহাঙ্গামায় বেশ কিছু রিপাবলিকন ট্রাম্পকে ছেড়ে চলে যান বা কঠোর সমালোচনা করেন। ট্রাম্প এতে মোটেই বিচলিত নন। নতুন রাজনৈতিক দল, নতুন মিডিয়া যা কিছু করতে হয় ২০২৪ সালের নির্বাচনকে টার্গেট করেই করছেন ট্রাম্প।

[৫] ট্রাম্পের সমর্থকের অভাব নেই, টাকা পয়সারও অভাব হবে না। মার্কিন রাজনীতিতে তিনি ইতিমধ্যে নতুন ‘ট্রাম্পিয়জম’ ধারার জন্ম দিয়েছেন। গত মঙ্গলবার সিনেট মেজরিটি নেতা মিচ ম্যাককনেল ট্রাম্পকে সন্ত্রাসে উস্কানি দেওয়ার জন্যে অভিযোগ করেছেন। কিন্তু এটাও সত্যি ট্রাম্পের আহবানে সশস্ত্র নারী পুরুষের ক্যাপিটলে ঢুকে পড়ার মত লোকজন আছে। এমনকি তাদের নিবৃত্ত হতে বললে সমর্থকরা উল্টো হতাশ হয়ে ট্রাম্পকে বিশ^াসঘাতক ও কাপুরুষ বলে অভিহিত করেন।

[৬] ট্রাম্পের সমর্থকদের ১৫ হাজার সদস্যের একটি টেলিগ্রাম গ্রুপ ভীষণ নাখোশ। ওই গ্রুপের এক সমর্থক বলেন, ট্রাম্পের জন্য যারা লড়াই করেছেন সেইসব দেশপ্রেমিককে তিনি বিক্রি করে দিয়েছেন। তার এ বক্তব্যের পক্ষে বহু সদস্য সমর্থন ব্যক্ত করেন। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ট্রাম্পকে ইমপিচ করার পর তারা ক্যাপিটলে হামলা চালায়।

[৭] বিদায়ী মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে ট্রাম্প বিশ^াসঘাতক অভিহিত করে বলেছেন তার সাহস নেই, তিনি জানেন না কিভাবে দেশকে রক্ষা করতে হয়। ট্রাম্প তাকে নির্বাচনী ফলাফলের ওপর কংগ্রেশনাল স্বীকৃতি দিতে বারণ করেছিলেন।

  • সর্বশেষ