শিরোনাম
◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও)

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২১, ১১:২৩ দুপুর
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২১, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টিকা নিয়ে বিশ্ব ভয়াবহ নৈতিক ব্যর্থতার মুখে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ডেস্ক রিপোর্ট: বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, করোনাভাইরাসের টিকার ন্যায্য বণ্টন ভয়াবহ ঝুঁকিতে পড়েছে। এটাকে 'বিপর্যয়কর নৈতিক ব্যর্থতা' বলে উল্লেখ করে সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়াসুস বলেছেন, করোনার নতুন ধরনের দ্রুত বিস্তার টিকার ন্যায়সংগত বণ্টনকে আরও বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে।

গতকাল সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী বোর্ডের সভায় তিনি হুঁশিয়ারি দেন যে, করোনার টিকা যেন বিশ্বে ধনী ও দরিদ্রের মধ্যে অসাম্যের প্রাচীরে আরেকটি ইট না হয়। আধানম বলেন, এখন পর্যন্ত ৪৯টি ধনী দেশে প্রায় চার কোটি টিকা দেওয়া হয়েছে। সবচেয়ে গরিব একটি দেশে মাত্র ২৫ ডোজ দেওয়া হয়েছে। তিনি বলেন, বিশ্ব বিপর্যয়কর নৈতিক ব্যর্থতার যে দ্বারপ্রান্তে পৌঁছেছে, দরিদ্র দেশগুলোকে তার মূল্য দিতে হচ্ছে জীবন ও জীবিকার বিনিময়ে।

আধানম বলেন, করোনাভাইরাস উদ্ভবের এক বছরের মধ্যে টিকা আবিস্কার ছিল একটি বিস্ময়কর অর্জন এবং বহুল প্রত্যাশিত আশার উৎস। কিন্তু দরিদ্র দেশগুলোর স্বাস্থ্যকর্মী ও প্রবীণদের আগে ধনী দেশগুলোর তরুণ ও স্বাস্থ্যবান যুবকদের টিকা দেওয়া সঠিক কাজ নয়। তিনি বলেন, সবার জন্য পর্যাপ্ত টিকা একসময় পাওয়া যাবে। তবে বিশ্বকে একটি পরিবারের মতো মনে করে এখন দরকার সব দেশের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে টিকা দেওয়া। তিনি বলেন, কোনো কোনো দেশ টিকার ন্যায়সংগত বণ্টনের কথা মুখে বললেও তারা বিভিন্ন কোম্পানির সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি করে টিকার দাম বাড়াচ্ছে। এটা ভুল।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন কোটি কোটি ডোজ টিকা আগেভাগেই কিনে রেখেছে। এসব টিকার একাংশ দরিদ্র দেশগুলোকে দান করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অনেক ধনী দেশ প্রয়োজনের চেয়েও বেশি টিকা কিনে মজুদ করার জন্য চুক্তি করেছে।

আধানম বলেন, ধনী দেশগুলোর দ্বিপক্ষীয় চুক্তি স্বচ্ছ হওয়া উচিত এবং তারা কত টিকা, কী দামে, কখন পাবে- তা জানানো দরকার। তাদের নিজেদের স্বাস্থ্যকর্মী ও প্রবীণ জনগোষ্ঠীকে টিকা দেওয়ার পর বাকি ডোজগুলো টিকার বৈশ্বিক জোট কোভ্যাক্সের মাধ্যমে ভাগাভাগি করা উচিত। সূত্র :সিএনবিসি।

সপ্তাহে মৃত্যু লাখ ছাড়াতে পারে :সংস্থার ইমার্জেন্সি প্রোগ্রামের নির্বাহী পরিচালক মাইক রায়ান বলেছেন, সামনের দিনগুলোতে প্রতি সপ্তাহে বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা লাখ ছাড়িয়ে যেতে পারে। তিনি জানান, গত সপ্তাহে পুরো বিশ্বে ৯৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে করোনাভাইরাসের সংক্রমণে। সাম্প্রতিক সময়ে যেসব মৃত্যু ঘটছে, তার ৪৭ শতাংশ হয়েছে দুই আমেরিকায়।

ইউরোপে নতুন সংক্রমণ ও মৃত্যুর হার একটি পর্যায়ে এসে স্থিতিশীল হতে শুরু করলেও এখন সেই হার অনেক বেশি। মাইক রায়ান বলেন, পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে এবং একেক জায়গায় তা একেক রকম। ভাইরাসের অতি সংক্রামক কিছু নতুন ধরন পরিস্থিতি আরও জটিল করে তুলছে। সমকাল

  • সর্বশেষ